হাওড়া , ২২ মে:- ‘ইয়াশ’ সাইক্লোনের সতর্কতা হিসেবে হাওড়ার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। আগামী ২৫, ২৬ ও ২৭মে, ০২০৭৩ আপ ও ০২০৭৪ ডাউন হাওড়া-ভুবনেশ্বর, ০২০৮৭ আপ ও ০২০৮৮ ডাউন হাওড়া-পুরী, ০২৭০৩ আপ ও ০২৭০৪ ডাউন হাওড়া-সেকেন্দ্রাবাদ, ০২৮২১ আপ ও ০২৮২২ ডাউন হাওড়া-চেন্নাই, ০২৮৭৩ আপ ও ০২৮৭৪ ডাউন হাওড়া-যশবন্তপুর, ২৫ ও ২৬মে, ০২২৪৫ আপ ও ০২২৪৬ ডাউন হাওড়া- যশবন্তপুর, ২৪মে, ০২৬৬৫ আপ ও ০২৬৬৬ ডাউন হাওড়া-কন্যাকুমারী এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে দক্ষিণ-পূর্ব রেলওয়ে সূত্রে জানানো হয়েছে।
Related Articles
শালিমার জিআরপির ম্যারাথন।
হাওড়া,৮ ফেব্রুয়ারি:- হাওড়ার শালিমার রেল পুলিশ থানার উদ্যোগে শনিবার সকালে এক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। সাঁত্রাগাছি স্টেশন বিল্ডিং সংলগ্ন এলাকায় আয়োজিত হয় ওই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস অধীর শর্মা, সোমা দাস মিত্র, ওয়াদেশ পাঠক, হাওড়ার রেল পুলিশ সুপার কে কানন প্রমুখ।এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাস ভট্টাচার্য ও তারকেশ্বর ওঝা।শালিমার […]
নিয়োগ জটিলতা কাটাতে আগামীকাল টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ১৬ আগস্ট:- নিয়োগ জটিলতা কাটাতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী কাল ২০১৪ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার দুপুর দুটোর সময়ে বিকাশ ভবনে ওই বৈঠক হবে। প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছিলেন, তখন টেট চাকরিপ্রার্থীরাও সেখানে পৌঁছে যান। কিন্তু অভিষেক সেদিন টেট চাকরিপ্রার্থীদের […]
দলকে বিব্রত করে কোনভাবেই গোষ্ঠী কোন্দলকে বরদাস্ত করা হবে না – মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- দলকে বিব্রত করে কোনরকম গোষ্ঠি কোন্দলকে কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে তৃনমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে। আজ কলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় দলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হয়ে দলনেত্রী মমতা ব্যানার্জি সবাইকে সতর্ক করে বলেন কেউ কারো সঙ্গে কোন দ্বন্দে জড়াবেন না। দলই শেষ কথা এটা সবসময় মাথায় রাখবেন। […]










