কলকাতা, ২০ মে:- করোনা অতিমারির মধ্যেও অতিরিক্ত বিল এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে রাজ্য স্বাস্থ্য কমিশনে গত এক মাসে ৩১টি লিখিত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বেশ কিছু রোগীর পরিবার প্রতারণার শিকার হয়েছেন বলেও লিখিতভাবে কমিশনকে জানিয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিশনের তরফ এ হাসপাতালগুলি থেকে রোগীর বিল সহ অন্যান্য তথ্য চাওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত তথ্য জমা পড়ে তার তদন্ত শেষ হচ্ছে ততদিন হাসপাতালগুলোকে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
Related Articles
করোনা সচেতনতা প্রতিযোগিতায় এগিয়ে থাকা পূজা কমিটি গুলিকেই বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করবে সরকার
কলকাতা , ১০ অক্টোবর:- রাজ্য সরকার আসন্ন শারদ উৎসবে করোনা সংক্রমণ সচেতনতা প্রতিযোগিতায় যে পুজো এগিয়ে থাকবে সেই পুজো কমিটিকে কোভিড সচেতন পুজো হিসাবে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করবে। আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন এছাড়াও কলকাতার পুজোতে সেরা ভাবনা, সেরা মণ্ডপসজ্জা, সেরা আলোকসজ্জা বিভাগেও সম্মান জানান […]
হাওড়ার বেজ পুকুরে জলে তলিয়ে মৃত্যু ছাত্রের।
হাওড়া, ১৬ আগস্ট:- বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ছাত্রের। বুধবার দুপুরে হাওড়ার শিবপুরের বেজ পুকুরের ঘটনা। দীর্ঘক্ষণ তল্লাশির পর ওই ছাত্রকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ছাত্রের নাম সৌম্যব্রত দাস। ওই ছাত্র চ্যাটার্জিহাট থানা এলাকার বেলতলার বাসিন্দা ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতিদিনই […]
শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে আজ কলকাতা লাগোয়া শহরতলীতে মিশ্র প্রভাব পড়েছে।
কলকাতা , ২৬ নভেম্বর:- বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে আজ কলকাতা লাগোয়া শহরতলীতে মিশ্র প্রভাব পড়েছে। সকাল থেকেই ধর্মঘট সমর্থকের দফায় দফায় রেল ও পথ অবরোধকে কেন্দ্র করে বেশ কয়েক জায়গায় উত্তেজনা ছড়ায়। অবরোধের কারণে শিয়ালদহের বিভিন্ন শাখায় রেল চলাচল ব্যহত হচ্ছেl শ্যামনগর ,চুঁচুড়া ,মধ্যগ্রাম ,ইছাপুরের মতো বিভিন্ন জায়গায় রেল ও পথ অবরোধের খবর পাওয়া […]









