কলকাতা, ১৯ মে:- কলকাতা পুরসভার কোভিড ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স এর চেয়ারম্যান হলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই টাস্ক ফোর্সের এত দিন চেয়ারম্যান ছিলেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কিন্তু তিনি নারদ কাণ্ডে আপাতত জেল হেফজতে রয়েছেন। তাই এই পরিবর্তন। কলকাতায় করোনা সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণের জন্য এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। টিকা করনের পাশাপাশি সানিটাইজেশন, করোনা বিধি পালনে শহরবাসীকে সচেতন করা সহ করোনা নিয়ন্ত্রণের নানা কাজ করার জন্যই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
Related Articles
রাজ্যে তৈরি হবে আরো ১৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র।
কলকাতা, ২১ জানুয়ারি:- রাজ্যের ছোট চাষীদের উন্নত ও আধুনিক কৃষি সরঞ্জাম যোগান দিতে রাজ্যে আরও ১৪৫ টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র তৈরি করা হবে। বর্তমানে রাজ্যে প্রায় ১৮৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র রয়েছে। এখনো এই ধরনের কেন্দ্র তৈরি প্রয়োজন এরকম ব্লক গুলিকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত ব্লকগুলিতে আগামী মার্চ মাসের মধ্যে নতুন কৃষি সহায়তা কেন্দ্র […]
২৩ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরীর সিদ্ধান্ত।
কলকাতা, ২০ মার্চ:- রাজ্যের গ্রামীণ ও ব্লক হাসপাতালের উপর চাপ কমাতে পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান থেকে নতুন ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেকটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে প্রায় এককোটি টাকা করে খরচ হবে। ১৭টি জেলার বিভিন্ন ব্লকে এই স্বাস্থ্যকেন্দ্রেগুলি তৈরির জন্য স্বাস্থ্য দফতর প্রায় ২৩ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও রাজ্যের যেসমস্ত উপস্বাস্থ্য […]
প্রতিমা নিরঞ্জন এর আগে উমার আর্শীবাদ নিলেন মহারাজ
স্পোর্টস ডেস্ক, ২৭ অক্টোবর:- মহারাজের পুজো নামেই পরিচিত বড়িশা প্লেয়ার্স কর্নারের এই পুজো। চতুর্থীতে পুজোর উদ্বোধন করেন সৌরভ নিজেই। অষ্টমীর সকালে বড়িশা প্লেয়ার্স কর্নারে পাঞ্জাবিতে একেবারে চেনা মেজাজে হাজির হন সৌরভ গাঙ্গুলি। সৌরভ অবশ্য এবার পুষ্পাঞ্জলি দেননি। সন্ধিপুজোর আরতি দেখে বেশ কিছুক্ষণ মণ্ডপে বসে আড্ডা দেন। আর মঙ্গলবার বড়িশা প্লেয়ার্স কর্নারে, নিজের পাড়ার পুজোর ঠাকুর […]








