স্পোর্টস ডেস্ক, ২৭ অক্টোবর:- মহারাজের পুজো নামেই পরিচিত বড়িশা প্লেয়ার্স কর্নারের এই পুজো। চতুর্থীতে পুজোর উদ্বোধন করেন সৌরভ নিজেই। অষ্টমীর সকালে বড়িশা প্লেয়ার্স কর্নারে পাঞ্জাবিতে একেবারে চেনা মেজাজে হাজির হন সৌরভ গাঙ্গুলি। সৌরভ অবশ্য এবার পুষ্পাঞ্জলি দেননি। সন্ধিপুজোর আরতি দেখে বেশ কিছুক্ষণ মণ্ডপে বসে আড্ডা দেন। আর মঙ্গলবার বড়িশা প্লেয়ার্স কর্নারে, নিজের পাড়ার পুজোর ঠাকুর বিসর্জনেও হাজির হন সৌরভ গঙ্গোপাধ্যায়। মা দুর্গাকে প্রণাম করে শুধু আশীর্বাদ নিলেন মহারাজ। করোনা সংক্রমণের জন্য বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। উল্লেখ্য বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির পাশেই হয় বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো। বাড়ির সদস্যরা এই পুজোর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে। আজ প্রতিমা নিরঞ্জনের আগে মণ্ডপে হাজির হন বিসিসিআই সভাপতি।
Related Articles
চামরাইলে দুটি গাড়ির সংঘর্ষ। জখম বেশ কয়েকজন।
হাওড়া , ১৮ নভেম্বর:- হাওড়ার চামরাইলে দুটি গাড়ির সংঘর্ষ। জখম বেশ কয়েকজন। বুধবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ লিলুয়ার চামরাইল ৬ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে আইটিসি কোম্পানির বাস ধাক্কা মারে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়। এদের নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা […]
আদালতের অনুমতিতে নবান্ন এলাকায় আন্দোলনকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা।
কলকাতা, ২২ ডিসেম্বর:- আদালতের অনুমতিতে নবান্ন সংলগ্ন বাস স্ট্যান্ডে ডি এ আন্দোলনকারীদের প্রথম দিনের কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরী হয়। এদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই নবান্ন চত্বরে ধর্নায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন ডিএ আন্দোলনকারীরা। গতকালই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল নবান্ন চত্বরে আন্দোলনে বসতে পারবেন যৌথ মঞ্চের সদস্যরা। রাতে ধর্নায় বসতে পুলিশ […]
বাসিন্দাদের প্রতিরোধে রেলের জমিতে উচ্ছেদের কাজ স্থগিত করে ফিরতে হলো আধিকারিকদের।
হাওড়া, ২২ মার্চ:- স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে রেলের জমিতে দখলদারি উচ্ছেদ প্রক্রিয়ার কাজ স্থগিত করেই ফিরে গেলেন রেলের আধিকারিকরা। মঙ্গলবার সকালে হাওড়ার নিশ্চিন্দার জয়পুরে রেলের জমিতে দখলদারি উচ্ছেদ করতে গিয়ে এলাকার মানুষের বাধা পেয়ে অভিযান স্থগিত করে রেল। নতুন লাইন পাতার কাজের জন্যে রেলের জমিতে বেআইনিভাবে বসবাসকারীদের উচ্ছেদ করার জন্যে নোটিশ দিয়েছিল রেল। এদিন সেই কাজ […]










