হুগলি,১ ফেব্রুয়ারি:- দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর অবশেষে রবিবার থেকে চালু হতে চলেছে রিষড়া-খরদহ ফেরী পরিষেবা। গত ২৮শে অক্টোবর বানের তোরে ভেঙে যায় খরদহ এর জেটি , ফলে বন্ধ হয়ে যায় পরিসেবা। রিষড়া থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী পারাপারের একমাত্র এই জেটি বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির শিকার হয় যাত্রীরা। রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিস্র বলেন পরিবহন দপ্তরে চিঠি দেবার পরমুখ্যমন্ত্রীর অনুপ্রেণায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এর প্রচেষ্টায় , পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর চেষ্টায় ৯৯ লক্ষ টাকা খরচে কাজ টি সম্পন্ন হয়েছে। এই কয়েকমাস বন্ধ থাকার জন্য তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমাও চেয়ে নেন।ফেরী পরিষেবার পাশাপাশি মানুষের নিরাপত্তার কারণে পরিবহন দপ্তরের নির্দেশে বন্ধ রাখতে বাধ্য হয়েছিল পৌরসভার , আগামীকাল সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ফেরী চলাচল। ফলে স্বভাবতই খুশি যাত্রীরাও।
Related Articles
মাদকদ্রব্য ড্রাগ সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ।
কলকাতা, ২৯ আগস্ট:- আজ ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ বেলঘড়িয়া প্রমোদনগর ধাপার কাছ থেকে মাদকদ্রব্য ড্রাগসহ দুজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ। গ্রেপ্তার করার পর এদেরকে জিজ্ঞাসাবাদ করলে এরা জেরার মুখে শিকার স্বীকার করে কামারহাটির বোমাবাজি ও গুলির ঘটনায় ছিল তারা। দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে […]
বিজেপির স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন আরামবাগে।
আরামবাগ, ২৭ মার্চ:- হুগলি জেলার আরামবাগ পৌরসভার ১৯ নং ওয়ার্ডে বিজেপির স্বচ্ছ ভারত অভিযান।রবিবার, আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের স্বচ্ছ ভারত অভিযানে দেখা গেল বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের। এদিন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা রাস্তার দুই পাশে জঞ্জাল, নোংরা ও পার্থেনিয়াম গাছ কেটে পরিষ্কার করেন। এর পাশাপাশি এদিন স্বচ্ছ ভারত অভিযানে ঝাড়ু হাতে […]
কান্দির রসোড়া গ্রামের জমিদার বাড়ি আনুমানিক ৯১৭ বছর পুরনো পুজো
কান্দি , ২৫ অক্টোবর:- কান্দি থানার অন্তর্গত পার রসোড়া গ্রামের জমিদার বাড়ি আনুমানিক ৯১৭ বছর পুরনো পুজো আজও হয়ে আসছে পারম্পরিক রীতি মেনে। জমিদার বংশের উত্তরাধিকার জানালেন তারা এই গ্রামের একমাত্র এই জমিদার বাড়ির পুজো আনন্দ উপভোগ করেন গ্রামের সকল বাসিন্দারা। করোনা বিধি মাথায় রেখে তারা এবছরের পুজো আয়োজন করেছে। এখানে দুর্গা দশভূজা নয় চতুর্ভূজা। […]









