হুগলি,১ ফেব্রুয়ারি:- শুধু রাজ্যে নয়, সমগ্র দেশে যেভাবে নারী নিগ্রহ বাড়ছে, তাতে নারীশক্তি বাড়াতে ক্যারাটে শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। সেকথা মাথায় রেখেই ইতিমধ্যে রাজ্য সরকারের নির্দেশে স্কুলে-স্কুলে মহিলাদের ক্যারাটে প্রশিক্ষন শিবির শুরু হয়েছে। রাজ্যে ক্যারাটের প্রশিক্ষন জোর দিয়েছে রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশনও। এবারে ক্যারাটের শ্রেষ্ঠ স্বীকৃতি ব্ল্যাক বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হলো হুগলীর রিষড়া বাগপাড়ায়। এই পরীক্ষায় পুরুষ-মহিলা মিলিয়ে রাজ্যের মোট ৯০ জন প্রতিযোগী অংশগ্রহন করে। ক্যারাটের প্রখ্যাত প্রশিক্ষক রঞ্জন মন্ডলের তত্ত্বাবধানে এই পরীক্ষা হয়। ৯০জন পরীক্ষার্থীদের মধ্যে এখানে মোট ৬জন প্রতিযোগী উত্তীর্ণ হয়ে ব্ল্যাক বেল্ট লাভ করে।
Related Articles
বেলুড় মঠে পালিত হচ্ছে সারদা মায়ের জন্মতিথি উৎসব।
হাওড়া,১৮ ডিসেম্বর:- যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে আজ ২ পৌষ, ১৮ ডিসেম্বর শ্রীশ্রীসারদা মায়ের ১৬৭তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। এই উপলক্ষে সকাল থেকেই মঠে ভিড় জমিয়েছেন ভক্ত-অনুরাগীরা। মায়ের মন্দির ও সভামন্ডপে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে শ্রীশ্রী মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর হয় বেদপাঠ ও স্তবগান। এরপর ভজন, বিশেষ […]
যে পদ্ধতিতে বিধিনিষেধ সরকার চালু করেছে , তাতে লাভের কিছু দেখছেন না চিকিৎসক মহলের বড় অংশ।
কলকাতা, ১৬ জুন:- যে পদ্ধতিতে আত্মনিয়ন্ত্রণ বা কড়া বিধিনিষেধ রাজ্য সরকার চালু করেছে, তাতে লাভের কিছু দেখছেন না চিকিৎসক মহলের একটা বড় অংশ। বুধবার রাজ্য সরকারের বর্তমান উদ্যোগের কিছুটা সমালোচনা করেছেন বিশিষ্ট চিকিৎসক পুণ্যব্রত গুণ। তিনি বলেন, ‘‘এভাবে মানুষের উপর লকডাউন বা বিধিনিষেধ যাই বলা হোক না কেন, তা চাপিয়ে দিয়ে করোনার সংক্রমণ কমানো সম্ভব […]
আগামী শনিবার চার পুরো নিগমের ভোটের প্রচার শেষ হলো।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- আগামী শনিবার রাজ্যের চার পুরসভার ভোটের প্রচার শেষ হল বৃহস্পতিবার বিকেল পাঁচটায়। আগামী শনিবার ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত সাইলেন্স পিরিয়ডবলবৎ থাকবে। অর্থাৎ ওই সময়ের মধ্যে কোন ধরনের প্রচার করা যাবেনা। ফলে প্রচারের শেষ লগ্নে যুযুধান সব রাজনৈতিক দলের প্রার্থীদেরই দেখা গিয়েছে প্রচারের ময়দানে গা ঘামাতে। আগামী শনিবার বিধাননগর, আসানসোল, চন্দননগর ও […]







