স্পোর্টস ডেস্ক , ৩০ জুলাই:- বছরের শুরু থেকেই ভক্তদের সারপ্রাইজ দিয়ে চলেছেন হার্দিক । কখনও অভিনেত্রী প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, আবার কখনও বা চুপিসারে বাগদান পর্ব সেরে ফেলে। মে মাসে লকডাউনের মধ্যেই ভক্তদের জানিয়ে দেন নিজের বাবা হওয়ার খবর । তখনও হার্দিকের বিয়ের খবর কেউ জানত না। পরে জানা যায় , লকডাউনের মধ্যেই অন্তঃসত্ত্বা বান্ধবীকে বিয়ে করেছেন তিনি । এবার স্ত্রী নাতাশা জন্ম দিলেন পুত্র সন্তানে র। হার্দিকের স্ত্রী নাতাশা স্তানকোভিচ বৃহস্পতিবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন । সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সুখবর জানিয়েছেন হার্দিক । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে সদ্যজাত সন্তানের একটি ছবি পোস্ট করেন হার্দিক। যাতে দেখা যাচ্ছে তাঁর সন্তান তাঁর হাতের আঙুল শক্ত করে ধরে আছে। যদিও ছবিতে শিশুটির মুখ দেখা যায়নি। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, নতাশা এবং সদ্যোজাত সন্তান দুজনেই ভাল আছেন। উল্লেখ্য , মে মাসের ৩১ তারিখ নিজেদের বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন নতাশা এবং হার্দিক । এই সুখবর পেয়ে স্বাভাবিকভাবেই হার্দিক এবং নাতাশার ভক্তরা বেশ খুশি । সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বইছে।
Related Articles
পুজো পরিক্রমায় এসে নস্টালজিক বাদশা মৈত্র।
হুগলি, ১৪ অক্টোবর:- কলকাতা শহর ছাড়িয়ে সিঙ্গুরে পুজো পরিক্রমায় চলচিত্র ও নাট্য অভিনেতা বাদশা মৈত্র ও অর্পিতা মিত্র। নবমীর দিন সিঙ্গুরের পূর্ব গ্রীনপার্ক, সহ বেশ কয়েকটি পুজো মন্ডপ ঘুরে দেখেন। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তরফে পুজো উদ্যোক্তাদের হাতে মোমেন্ট তুলে দেওয়া হয়। বিশেষ নজরকাড়া সিঙ্গুরের মিলনদীপ সাঁধুখা মাঠ সার্ব্বজনীন পুজোতে এসে নস্টালজিক হয়ে পড়েন […]
রামনবমীতে সতর্ক পুলিশ, অশান্তি রুখতে একাধিক ব্যবস্থা।
হুগলি, ১৬ এপ্রিল:- রিষড়ায় রামনবমীর মিছিলকে ঘিরে অশান্তি হয়েছিল গতবার। দোকান পাট ভাঙচুর, আগুন দেওয়া থেকে শুরু করে আক্রান্ত হয়েছিলেন অনেকেই। রেল গেট ভেঙে আগুন দেওয়ায় বন্ধ হয় ট্রেন চলাচল। রাজ্যপাল ঘটনার সরেজমিনে রিষড়ায় আসেন। ঘটনায় এনআইএ তদন্ত শুরু হয় আদালতের নির্দেশে। এবার চন্দননগর পুলিশ রিষড়ার সেই রামনবমীর রুট পরিবর্তন করতে বলেছিল উদ্যোক্তাদের। বাঙুরপার্ক থেকে […]
প্লাস্টিকের জারে মুখ ঢুকিয়ে বিপত্তি সারমেয়র,উদ্ধার করে নতুন জীবন দিলেন দুই পশুপ্রেমী।
হুগলি, ১৫ এপ্রিল:- খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের জারে মুখ ঢু্কিয়ে বিপত্তি, এক সপ্তাহ ধরে না খেতে পেয়ে প্রায় মরতে বসা একটি পথ সারমেয়কে নতুন জীবন দিলেন জিরাটের দুই পশু প্রেমী। নতুন জীবন পেয়ে কৃতজ্ঞতা জানায় সারমেয়টিও। ভৌ-উ-উ- উ করে ডেকে উঠে কিছুটা পথ এগিয়ে দেয় উদ্ধারকর্তাকে। হুগলির বলাগড়ের জিরাট পোস্ট অফিস পাড়ায় একটি পথ সারমেয় […]









