সুদীপ দাস , ১১ মে:- গুলিবিদ্ধ বাঁশবেরিয়া পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান আদিত্য নিয়োগী। বাড়ির কালীপুজোর বাজার করার সময় আজ সকালে পিছন দিক থেকে গুলি করে তাকে। পিঠে গুলি লাগে। প্রথমে চুঁচুড়া হসপিটাল,পরে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দলের একাংশের দিকেই আঙ্গুল তুলেছেন। সরাসরি পুর প্রশাসক ও তার স্বামীর বিরুদ্ধেই সরব এলাকার মানুষ। তারা অভিযোগ করেন যারা পৌরসভায় থেকে এতদিন সরকারি টাকায় মোচ্ছোব করেছে, গরিব মানুষের টাকা লুট করেছে, নেতৃত্বেকে ভুল বুঝিয়ে ক্ষমতায় ছিল। আদিত্য বাবু এই বিষয়ের উপর সরিব হয়েছিলেন, বাঁশবাড়িয়া পৌরসভাকে একটা স্বচ্ছতার জায়গায় নিয়ে যাবার চেষ্টা করছিলেন তার জন্যই এই পরিণতি। যদিও ওই এলাকায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে আসেন দুই বিধায়ক অসিত মজুমদার ও তপন দাশগুপ্ত। তারা বলেন শিগ্রই দোষী ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
Related Articles
দাদার হাতে ভাই খুন।
বাঁকুড়া, ২৪ সেপ্টেম্বর:- দাদার হাতে ভাই খুন। এমনই অভিযোগ উঠলো বাঁকুড়ায়। বাঁকুড়ার সদর থানার খেজুর বেদিয়ায় ছোট ভাইকে খুনের অভিযোগ উঠল বড়দাদা ও সেজ দাদার বিরুদ্ধে৷ বৃহস্পতিবার সকালেই স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে বাড়ি থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনার অভিযোগে পুলিশ অভিযুক্ত দুই ভাই, মা এবং মেজ দাদার স্ত্রী […]
গঙ্গার নীচ দিয়ে আজ থেকে শুরু হলো মেট্রো পরিষেবা।
হাওড়া, ১৫ মার্চ:- গঙ্গার নীচ দিয়ে আজ থেকে শুরু হলো মেট্রো পরিষেবা। শুক্রবার সকাল থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হলো। দীর্ঘ অপেক্ষার পর এদিন থেকে গঙ্গার নীচ দিয়ে শুরু হলো মেট্রো পরিষেবা। প্রথম দিনেই যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকলেই খুশি প্রথম দিনের মেট্রোর সাক্ষী হতে পেরে। এদিকে, আজ শুক্রবার প্রথম দিনে […]
রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কমিশনের চেয়ারপার্সন বিজয় সাম্পলার।
কলকাতা, ১৪ মে:- জাতীয় তপশিলি জাতি উপজাতি কমিশনের কাছে রাজ্যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের অধিকার হনন ও তাদের ওপর হিংসার প্রায় এক হাজার অভিযোগ জমা পড়েছে।দুদিনের রাজ্য সফরে থাকা কমিশনের চেয়ারপার্সন বিজয় সাম্পলা আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতার সময় এ রাজ্যে যে হিংসার পরিস্থিতি ছিল […]







