হাওড়া , ২১ অক্টোবর:- ১৪ ফেব্রুয়ারি ২০১৯। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পথে পুলওয়ামার অবন্তিপুরাতে জঙ্গি হামলায় ৪৯ জন জওয়ান শহীদ হয়েছিলেন। হাওড়ার বাউড়িয়ার বাবলু সাঁতরা ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তিনি সিআরপিএফের ৩৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন। আজ বুধবার মহাপঞ্চমীর সন্ধ্যায় বাবলু সাঁতরা সহ দেশের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাল হাওড়ার রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। রামকৃষ্ণপুর লেনের এই পুজোর এবার ৭৪তম বর্ষের উদ্বোধনে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বীর শহীদ বাবলু সাঁতরার মা বনমালাদেবীকে এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সম্মান জানানো হয়। বনমালাদেবী এদিন প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির তরফে মোহন বসু, অয়ন বন্দ্যোপাধ্যায়, আইএফএ এর সহ সভাপতি শ্যামল মিত্র সহ অন্যান্য বিশিষ্টরা।
Related Articles
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে বিভিন্ন জেলার শিল্প ও বণিক মহলের সঙ্গে বৈঠকে বসছে সরকার।
কলকাতা, ১ মার্চ:- আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে রাজ্য সরকার এবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার শিল্প ও বণিক মহলের সঙ্গে বৈঠকে বসছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্য বৃহস্পতিবার নবান্ন সভাঘরর ওই প্রস্তুতি বৈঠক বসতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কলকাতা লাগোয়া দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব মেদিনীপুরের শিল্পপতি ও চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের […]
পরাক্রম দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নেতাজির মূর্তি উদ্বোধন করেন।
কলকাতা , ২৩ জানুয়ারি:- নেতাজীর জন্মদিন এবছর পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই পরাক্রম দিবসে কলকাতায় উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির সঙ্গে নেতাজী ভবনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকে হাজির হন ঐতিহ্যবাসী ন্যাশনাল লাইব্রেরিতে। দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে তিনি হেলিকাপ্টারে রেস কোর্সে পৌঁছান। সেখান থেকে প্রধানমন্ত্রী […]
রাত থেকে তিন তিনটি আগুন হাওড়ায়।
হাওড়া,৭ ডিসেম্বর:- রাত থেকে তিন তিনটি আগুন হাওড়ায়। রাতে আগুন লাগে হাওড়া ময়দানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রধান শাখায়। এরপর শনিবার সকালে জোড়া অগ্নিকান্ড হয় হাওড়ায়। আগুন লাগে হাওড়া পুরসভায়। হাওড়া পুরসভার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এর গোডাউনে শনিবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। […]









