হাওড়া , ৯ মে:- দুষ্কৃতী হামলার ঘটনা এবার হাওড়ার এক লটারি ব্যবসায়ীর বাড়িতে। অনুমান করা হচ্ছে, ওই দুষ্কৃতী এসেছিল চুরির উদ্দেশ্যেই। অভিযোগ, ওই ব্যবসায়ীকে ধারাল ব্লেড দিয়ে কোপ মেরে জখম করা হয়। গতকাল রাতে দাশনগর থানা এলাকার কোনা ক্যাম্পের মাঠ এলাকায় ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জখম অবস্থায় ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা করা হয়। ঘটনার পর স্থানীয় মানুষ সেখানে ছুটে এসে ওই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে দাসনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। কি কারণে এই ঘটনা তার তদন্ত করছে পুলিশ।
Related Articles
বিধায়ক পদে ইস্তফা দিলেন নিশীথ ও জগন্নাথ।
কলকাতা , ১২ মে:- দিনহাটা এবং শান্তিপুরের বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার আজ তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। দুপুরে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের ইস্তফাপত্র তুলে দেন। এরফলে তারা কোচবিহার ও রানাঘাটের সাংসদ পদেই থাকলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশীথ প্রমাণিক বলেন, দলের নির্দেশ মত এই ইস্তফা দিয়েছেন। তিনি জানান, কোচবিহারের […]
বৈদ্যবাটি পৌরসভা জেলার মধ্যে প্রথম করোনা প্রতিরোধক পোশাক পরে সানিটাইজের কাজ করছে।
তরুণ মুখোপাধ্যায়,৬ এপ্রিল:- শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা জেলার মধ্যে প্রথম পৌরসভা যারা করোনা প্রতিরোধক পোশাক বা ppe এলাকা স্যানিটেশনের কাজ যারা করছেন তাদের দেওয়া হলো। এদিন শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডে পুরপ্রধান অরিন্দম গুঁই এবং চেয়ারম্যান ইন সুবীর ঘোষএর উদ্যোগে পুরসভার কর্মীরা পিপিই পড়ে এলাকা পরিষ্কারের কাজে হাত লাগান । ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবীরবাবু জানালেন যে […]
লং মার্চ ২৮৭ কিলোমিটার পায়ে হাটা অনুষ্ঠানে পা মেলালো অশোকনগর সি পিএম।
উঃ২৪ পরগনা,১ ডিসেম্বর:- সাড়া রাজ্যের পাশাপাশি অশোকনগরে অনুষ্ঠিত হল লং মার্চ। অশোকনগর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড থেকে পায়ে হেটে কয়েকশো কর্মি সমর্থক নিয়ে শুরু হয় পায়ে হেটে লং মার্চ শেষ হবে এক নম্বর ওয়ার্ড পর্যন্ত । সিপিএম নেতা সত্যসেবী কর জানান এই বাংলায় নো এনআরসি সহ একাধিক রাজ্য ও কেন্দ্রীয় নেত্বীত্বের বিরুদ্ধে তাদের পথে […]






