কলকাতা , ৬ মে:- বিধানসভায় আজ দুদফায় ১৪৩ জন নবনির্বাচিত বিধায়ক শপথ গ্রহণ করছেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দফায় শপথ নিচ্ছেন ৭৪ জন বিধায়ক। কলকাতা উত্তর দক্ষিণ ২৪ পরগনার বিধায়করা প্রথম পর্যায়ে শপথ নিচ্ছেন। প্রথম শপথ নেন শ্যামপুকুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শশী পাঁজা। অধ্যক্ষ প্রতিম সুব্রত মুখোপাধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় দফায় ৬৯ জন বিধায়ক শপথ নেবেন। আগামীকাল দুদফায় আরো ১৪৮ জন বিধায়ক শপথ নেবেন। বিধায়কদের শপথ গ্রহণ সম্পন্ন হলে শনিবার একদিনের জন্য বিধানসভার অধিবেশন বসবে।ওই দিন আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ নির্বাচনের পর অধিবেশন মুলতুবি হয়ে যাবে বলে জানা গেছে। উল্লেখ্য শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই অধ্যক্ষ হিসেবে বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম পুনরায় ঘোষনা করেছে।
Related Articles
দুর্গাপুজোর হেরিটেজ তকমা ও ১৫০ বছর ট্রামের পূর্তিকে স্মরণীয় রাখতে উদ্যোগি রাজ্য।
কলকাতা, ৬ অক্টোবর:- ইউনেস্কোর খেতাব পেয়ে কলকাতার দুর্গাপুজো এখন ওয়ার্ল্ড হেরিটেজ। সেই খেতাব পাওয়ার একবছর পূর্ণ হয়েছে। একই সঙ্গে ১৫০ বছর পূর্তি হল কলকাতার বুকে ছুটে চলা জীবন্ত ঐতিহ্য ট্রামের। এই দুই প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে কলকাতার একটি ট্রামকে নানা রঙে, নানা ছবিতে সুসজ্জিত করে তোলা হয়েছে। […]
প্রকাশ্যে এক কলেজ ছাত্রীকে কটুক্তি ও শ্লীলতাহানির অভিযোগ। দাশনগরে চাঞ্চল্য।
হাওড়া, ১২ ডিসেম্বর:- এবার প্রকাশ্যেই এক কলেজ ছাত্রীকে কটুক্তি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাওড়ার দাশনগরে। এমনকি, জোর করে ওই ছাত্রীকে চারচাকা গাড়িতে তোলার চেষ্টাও করা হয়। দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দাশনগর থানা এলাকার ইছাপুর শিয়ালডাঙায়। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষজন ও পরিচিতরা অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে। এরপর […]
কাজে লাগছে না মার্কিন প্রযুক্তি, বজ্রাঘাতে মৃত্যুমিছিল অব্যাহত রাজ্যে।
কলকাতা , ৮ জুন:- বাজ পড়ার আগাম পূর্বাভাষ দিতে মার্কিন সংস্থার প্রযুক্তি ব্যবহার করে হতাশ রাজ্য সরকার। বছর ছয়েক আগে ওই সংস্থার কাছ থেকে আমদানি করা ওই সব লাইটনিং ডিটেক্টর বজ্রপাতের যথাযথ ও সময়োচিত পূর্বাভাষ দিতে পারছে না বলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের দাবি। যার ফল স্বরূপ প্রতিবছর বজ্রাঘাতে বহু সংখ্যক মানুষের প্রগেলেও কার্যক্ষেত্রে আগাম […]








