কলকাতা , ৬ মে:- বিধানসভায় আজ দুদফায় ১৪৩ জন নবনির্বাচিত বিধায়ক শপথ গ্রহণ করছেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দফায় শপথ নিচ্ছেন ৭৪ জন বিধায়ক। কলকাতা উত্তর দক্ষিণ ২৪ পরগনার বিধায়করা প্রথম পর্যায়ে শপথ নিচ্ছেন। প্রথম শপথ নেন শ্যামপুকুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শশী পাঁজা। অধ্যক্ষ প্রতিম সুব্রত মুখোপাধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় দফায় ৬৯ জন বিধায়ক শপথ নেবেন। আগামীকাল দুদফায় আরো ১৪৮ জন বিধায়ক শপথ নেবেন। বিধায়কদের শপথ গ্রহণ সম্পন্ন হলে শনিবার একদিনের জন্য বিধানসভার অধিবেশন বসবে।ওই দিন আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ নির্বাচনের পর অধিবেশন মুলতুবি হয়ে যাবে বলে জানা গেছে। উল্লেখ্য শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই অধ্যক্ষ হিসেবে বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম পুনরায় ঘোষনা করেছে।
Related Articles
বাইক চুরি চক্রের হদিস আরামবাগে , গ্রেপ্তার ৪ ।
আরামবাগ, ১৪ জুলাই:- বাইক চুরি চক্রের হদিশ হুগলির আরামবাগে। গ্রেপ্তার চার। মোট চারজনকে আরামবাগ থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সুত্রে জানা গেছে। বাইক চুরির হদিশ পাওয়ার বিষয়ে বড়ো সাফল্য আরামবাগ থানার পুলিশের বলে মনে করছেন স্থানীয়রা। টানা তিন চার দিন তল্লাশি চালিয়ে ২০ টি বাইক উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে […]
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মডেলে আন্টি রোমিয় স্কোয়ার্ড করার ঘোষণা যোগীর।
হুগলি , ৮ এপ্রিল:- চন্ডীতলা জঙ্গলপাড়া যোগী আদিত্যনাথের সভা। সেই সভাতেও উত্তরপ্রদেশের মডেলে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরীর কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিন যোগী অভিযোগের সুরে বলেন, এ রাজ্যে শিক্ষার উচিত ব্যবস্থা নেই। আমি যতগুলো বিধানসভা এলাকায় প্রচারে গিয়েছি সেখানে শুনে আমি হয়রান হয়েছি যে, মেয়েরা যখন স্কুলে যায় তখন স্কুলের বাইরে এরা তাদের উত্ত্যক্ত করে। […]
জাঙ্গিপাড়া ও শেওড়াফুলিতে নাবালিকার মৃত্যুর ক্ষেত্রে পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ, দাবি প্রিয়াঙ্ক কানুনগোর।
হুগলি, ১৪ অক্টোবর:- জাঙ্গিপাড়া এবং শেওড়াফুলি দুই নাবালিকার মৃত্যুর ক্ষেত্রেই পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। পুলিশ তাকে কোনরকম তথ্য দিয়ে সহায়তা করেনি বলেও অভিযোগ করেন তিনি। সঠিক সময়ে এফআইআর ময়না তদন্তের রিপোর্ট দেওয়া হয়নি। দুটো ঘটনার ক্ষেত্রেই প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়া হয়নি। এছারাও তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে। দিল্লি […]







