সুদীপ দাস , ২ মে:- টানা প্রায় ৫০দিনের লড়াই শেষে বাংলা নিজের মেয়েকেই চাইলো! প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মন্ত্রীর পাশাপাশি দলের সর্বভারতীয় সভাপতি ভোটের আগে বাংলাই তাঁদের প্রায় ঘর হয়ে উঠেছিলো। একদিকে দলের জাতীয় স্তরের নেতাদের আগমন অন্যদিকে ভোটের আগে শুভেন্দু-রাজীব সহ দলের একের পর এক নেতাদের বিজেপিতে যোগদান! কিন্তু বাংলার মানুষের কাছে কোনভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় ফাটল ধরাতে পারলো না ভারতীয় জনতা পার্টি। অবশেষে ২০০-র বেশী আসন নিয়ে ৩য় বারের জন্য ক্ষমতায় আসলো তৃণমূল কংগ্রেস। সন্ধ্যা ৬টা পর্যন্ত আরামবাগ মহকুমার ৪টি আসন বাদ দিয়ে হুগলী জেলার ১৪ টি আসনেই জয় নিশ্চিত করেছে তৃণমূল। রাজ্যের ক্ষেত্রে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের কথা সত্যি করে বিজেপি ৩ অঙ্কে পৌঁছতে পারলো না। সর্বোপরি ২০২১-এর কুরুক্ষেত্র নন্দীগ্রাম থেকেও মমতা জয় ছিনিয়ে নিয়েছে।
Related Articles
ক্লাবের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাওয়ার অভিযোগ দম্পতির,অভিযোগ ভিত্তিহীন দাবি স্থানীয়দের।
হুগলি, ২৭ মার্চ:- মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বৈদ্যবাটি ১৮ নম্বর ওয়ার্ডের রামমোহন সরণিতে। সেখানকার এক দম্পতি জানান আগের বছর জুন মাসে রামমোহন সরণিতে বাড়িটি তারা কেনেন তারপর থেকেই স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার দাবি করা হয় তাদের কাছে। তবে শুধু টাকাই নয় বিভিন্ন সময় পুজোর সামগ্রিক থেকে শুরু করে অন্যান্য জিনিসের দাবী […]
নৈহাটিতে বিস্ফোরণের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো চুঁচুড়ার চকবাজারে গৌরহরি হরিজন বিদ্যামন্দির।
হুগলী,১০ জানুয়ারি:– নৈহাটিতে বিস্ফোরণের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো চুঁচুড়ার চকবাজারে গৌরহরি হরিজন বিদ্যামন্দির। বৃহস্পতিবার নৈহাটির রামঘাটে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে যে ভয়াবহ বিষ্ফোরন ঘটে তা থেকে ব্যাপক ক্ষতি হয় গঙ্গা পারের চুঁচুড়া শহরে। বিষ্ফোরনের শব্দের জেরে চুঁচুড়ার বহু বাড়ির জানালার কাঁচ ভাঙে। ফাটলও দেখা দেয়। আর তাতেই ব্যাপক ক্ষতি হয় চকবাজারের গৌর হরি […]
সুষ্ঠভাবে দুর্গাপূজা সম্পৰ্ণ করতে তারকেশ্বরে পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনের বৈঠক।
তারকেশ্বর, ২৯ সেপ্টেম্বর:- দুর্গাপুজো সুষ্ঠু ভাবে সম্পর্ন করতে বৈঠক প্রশাসনের। তারকেশ্বরের ২৯০ টি পুজো কমিটিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক প্রশাসনের। এদিন তারকেশ্বর থানার পক্ষ থেকে এই বৈঠক ডাকা হয়।তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে উপস্থিত ছিলেন তারকেশ্বর থানার ওসি, পৌরপ্রশাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং পঞ্চায়েতের প্রধানসহ পুজো কমিটির সদস্যরা। থানার পক্ষ থেকে জানানো হয় গত বছরের […]










