কলকাতা, ২১ এপ্রিল:-পূর্ব বর্ধমানের ২৬৭ নম্বর ভাতার বিধানসভা কেন্দ্রের ১৫০ ও ১৫১ নম্বর বুথের ৭ জন ভোট কর্মীকে বদল করা হল জানালো কমিশন। এদিন ভোটের সরঞ্জাম নিয়ে গাড়িতে করে ভোট কর্মীদের দল ওই দুই বুথের উদ্দেশ্য রওনা হয়েছিল। হঠাৎ দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। এর ফলে ৭ জন আহত হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি। তাদের পরিবর্তে আরো ৭ জন ভোট কর্মীকে নিয়োগ করা হয়। ইভিএম সহ অন্যান্য ভোট সরঞ্জামের কোনো ক্ষয় ক্ষতি হয়নি বলে জানিয়েছে কমিশন।
Related Articles
২০ দিনের লড়াই শেষ, না ফেরার দেশে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
হাওড়া, ২০ নভেম্বর:- দীর্ঘ ২০ দিনের লড়াই শেষ। না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছরেই জীবনের ইতি টানলেন প্রতিভাবান এই অভিনেত্রী। একই রাতে বেশ কয়েকবার হার্ট অ্যাটাকের পর সকালেও কয়েকবার হার্ট অ্যাটাক হয় তাঁর। আর চেষ্টা করেও ফেরানো গেলনা তাঁকে। চিকিৎসকদের সব চেষ্টাই ব্যর্থ হলো। আজ দুপুর ১টা নাগাদ তাঁর মৃত্যু […]
লকডাউন চলাকালীন এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা।
হাওড়া,২৬ মার্চ:- লকডাউন চলাকালীন এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। বুধবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটে সাঁকরাইল এর বানিপুর এলাকায়। মৃতের নাম লাল স্বামী, 32। মৃতের স্ত্রীর অভিযোগ তার স্বামী যখন দুধ আনতে বাইরে যাচ্ছিল সেই সময় বাড়ির বাইরে অকারণ জমায়েতের কারণে পুলিশ লাঠি চালায়। লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়ে লাল। তাকে স্থানীয় হাজী এস টি মল্লিক হাসপাতালে […]
পরকীয়াকে কেন্দ্র করে তুলকামাল আরামবাগে।
আরামবাগ , ১৪ জুলাই:- আবারও হুগলির আরামবাগে পরকীয়াকে কেন্দ্র করে তুলকালাম কান্ড।হাতে নাতে ধরা পরায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, আরামবাগ পৌরসভার চাদুর ১৬ নম্বর ওয়ার্ডে পরকীয়াকে কেন্দ্র করে রাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। এক বিবাহিত পুরুষের সাথে নাকি এলাকারই এক বিধবা মহিলার অবৈধ প্রেম ছিলো। প্রায় পাঁচ বছর এই সম্পর্ক […]









