কলকাতা , ১৮ এপ্রিল:- রাজ্যে কোভিড সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় রাজ্য সরকার সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে আবশ্যিক ভাবে কভিড শয্যা বৃদ্ধির জন্য চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বনসলের নেতৃত্বে এই টাস্ক ফোর্সের অন্য সদস্যরা হলেন ডক্টর হরেকৃষ্ণ চন্দ্র, ড সোমা শীল এবং ড:অর্ণব রায়। শয্যা বৃদ্ধির বিষয়টি এই টাস্কফোর্স দেখভাল করবে। এইদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে অন্য যে কোন রাজ্য থেকে এখন এখানে আসতে চাইলে rt-pcr পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনে চলার আবেদন জানিয়েছেন।
Related Articles
কমিশনের নজরে ৫০%বুথ সংবেদনশীল।
রিংকা পাত্র , ১৩ ফেব্রুয়ারি:- যদিও রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি পরিস্থিতি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে তবে নির্বাচন কমিশন যে দুর্বলতার ম্যাপিং করেছে তাতে দেখা যায় যে রাজ্যে প্রায় ১৮০০০ ঝুঁকিপূর্ণ জনবসতি রয়েছে যা সংস্থাগুলির দ্বারা নির্ধারিত অঞ্চলের সংখ্যার চেয়ে কিছুটা বেশি সর্বশেষ বিধানসভা ভোটের নিরীখে। কমিশনের সমালোচনা হিসাবে বিবেচিত এবং বিশেষ সুরক্ষার ব্যবস্থা প্রয়োজন বলে প্রায় […]
হাওড়াতেও প্রধানমন্ত্রীর আবেদনে ‘জনতা কার্ফু’র ব্যাপক প্রভাব।
হাওড়া ,২২ মার্চ:- করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর আবেদনে আজ দেশ জুড়ে শুরু হয়েছে ১৪ ঘন্টার ‘জনতা কার্ফু’। সকাল সাতটা থেকে শুরু হয়েছে এই ‘জনতা কার্ফু’। চলবে রাত ৯টা পর্যন্ত। হাওড়াতেও সকাল থেকে এর প্রভাব পড়েছে। রাস্তাঘাট প্রায় শুনশান। গাড়ি চলাচল করছে না। বাতিল করা হয়েছে সব দূরপাল্লার ট্রেন। লোকাল ট্রেন চলছে কম। ফেরি চলাচল করবে […]
পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার ছাড়পত্র দিলো সরকার।
কলকাতা , ২৯ জুলাই:- ১৫ ই আগস্ট পর্যন্ত জারি বিধিনিষেধে বাড়তি ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। আগামী শনিবার থেকে শুরু হতে চলা করনা বিধি নিষেধ এর ক্ষেত্রে রাজ্য সরকার সিনেমা হল খোলার ছাড়পত্র দিয়েছে। সব ধরনের কোভিড বিধি মেনে সর্বাধিক পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা যাবে বলে সন্ধ্যায় নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো […]






