ব্যারাকপুর, ১৬ এপ্রিল:- বিজেপি প্রার্থীর সমর্থনে শুক্রবার দুপুরে ব্যারকপুরে রোড শো করলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। এদিন স্বরাষ্ট্র মন্ত্রী ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ চন্দ্রমনি শুক্লাকে সঙ্গে নিয়ে পরিবর্তন যাত্রার রথে চেপে মসজিদ মোড় থেকে ব্যারাকপুর-বারাসাত রোড ধরে অমলা সিনেমা পর্যন্ত রোড শোয়ে অংশ নেন। এদিন স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ অর্জুন সিং,নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি পার্থী সুনীল সিং। এদিন রোড শো চলাকালীন রাস্তার দু’ধারে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল রীতিমত নজর কারার মত। এদিনের রোড শো চলাকালীন দলীয় কর্মী-সমর্থকদের প্রয়াত যুব নেতা মনিশ শুক্লার নামে জয়ধ্বনি দিতে দেখা যায়।
Related Articles
সরকারী জমি বেআইনিভাবে বিক্রী করে দেওয়ার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।
সোজাসাপটা ডেস্ক,১৩ জানুয়ারি:- সরকারী জমি বেআইনিভাবে বিক্রী করে দেওয়ার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সোমবার এই মর্মে পঞ্চায়েত প্রধানের কাছে এলাকাবাসীরা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাসিন্দাদের কথা মেনে নিয়ে এই জমি সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক ডাকে পঞ্চায়েত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত সুকান্তনগর ভাগারধার এলাকায়। প্রসঙ্গত এই ভাগারেই হুগলি-চুঁচুড়া পৌরসভা ও কোদালিয়া-১ও২ […]
যথাযোগ্য মর্যাদায় বেলুড় মঠে যীশু পুজো।
হাওড়া, ২৪ ডিসেম্বর:- আগামীকাল ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বেলুড় মঠে প্রভু যীশু পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরেও বেলুড় মঠে যীশুখ্রীষ্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন। সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা। প্রভু যীশুর ছবি মোমবাতি, ফুল দিয়ে সাজানো হয়। ছবির সামনে দেওয়া হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি […]
বাম-কংগ্রেসের হাত ধরেই বাংলায় সরকার পরিবর্তন হবে – অধীর চৌধুরী।
চিরঞ্জিত ঘোষ , ১৭ নভেম্বর:- বাম ও কংগ্রেসের জোটের বৈঠকের আগেই ফুরফুরা শরীফে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান যাওয়ায় যথেষ্টই গুঞ্জন উঠছে রাজনৈতিক মহলে। তবে কি বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতেই এই কৌশল। যদিও আব্দুল মান্নান বলেন প্রদেশ কংগ্রেস এর সভাপতি অধীর চৌধুরী হবার পরই […]







