কলকাতা, ১৬ এপ্রিল:-কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন রাজ্যে আগামীকাল পঞ্চম দফা থেকে নির্বাচনের বাকি পর্বগুলিতে সব রাজনৈতিক দলের কাছে বাধ্যতামূলকভাবে করোনা বিধি মেনে চলার আবেদন জানিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় সাংবাদিকদের বলেন সংক্রমণ প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যায় সেই নিয়ে আজকের সর্বদলীয় বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী,কর্মী-সমর্থকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পড়া, শারীরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য বিধি মেনে রাজনৈতিক জনসভা, প্রচার, মিটিং, মিছিলে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। এই বিষয়ে প্রত্যেকের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। করণা বিধি লংঘন করলে কমিশনের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে বলে সঞ্জয়বাবু জানান। এইদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ সন্ধ্যায় নির্বাচনের বাকি পর্বগুলোর সঙ্গে যুক্ত সব জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপারদের সঙ্গে করোনা বিধি মেনে চলা নিয়ে ভিডিও কনফারেন্স করেন।
Related Articles
ট্রেন থেকে নেমেই বাসে উঠতে হুড়োহুড়ি।
হাওড়া , ২৩ জুলাই:- বৃহস্পতিবার সকাল থেকে একাধিক দূরপাল্লার ট্রেন ঢোকে হাওড়ায়। কিন্তু লকডাউনের কারণে যানবাহন কম থাকায় কার্যত চরম নাকাল হন ওইসব ট্রেনের যাত্রীরা। হাওড়া স্টেশনের বাইরে বাস থাকলেও সেই বাসে ওঠার জন্য অপেক্ষায় ছিলেন অনেক বেশি যাত্রী। স্বভাবতই বাসে ওঠার জন্য যাত্রীদের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দূরত্ববিধি না মেনে জানলা গলেও অনেককে এদিন […]
কোভিড বিধি মেনে বেলুড় রামকৃষ্ণ মিশন শিল্পায়তনে বিশ্বকর্মার আরাধনা।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- কোভিড বিধি মেনে সাড়ম্বরে শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনা হচ্ছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিল্পায়তনে। এই প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের বিশ্বকর্মা পূজায় শিক্ষক, ছাত্র ও মহারাজরা উপস্থিত ছিলেন। তাঁদের তত্ত্বাবধানেই সকাল থেকে পূজার তোড়জোড় শুরু হয় বেলুড় মঠ শিল্পমন্দিরে। পূজা, হোম ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে নিষ্ঠার সঙ্গে বিশ্বকর্মার আরাধনা হয়। বেলুড় মঠ […]
দল ছেড়ে যারা বিজেপিতে গেছেন , অনেক উপঢৌকন নিয়ে গেছেন , মন্তব্য অরূপের।
হাওড়া , ৪ মার্চ:- দল ছেড়ে যারা বিজেপিতে গেছেন, তারা অনেক উপঢৌকন নিয়ে গেছেন, কিন্তু তাঁদের পিছনে লেজও যায়নি। আমাদের দলে কাউকে ডাকতে হচ্ছেনা। অন্য দল ছেড়ে খোলা মনে নিজেরা স্বতঃস্ফূর্ত হয়ে এসে আমাদের দলে যোগদান করছেন। বৃহস্পতিবার হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন হাওড়া সদরের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। রাজীব সহ দলবদলুদের […]







