হুগলি , ১৫ এপ্রিল:- গত কয়েক বছরের তুলনায় এই বছর নববর্ষের দিন তারকেশ্বর মন্দিরে ভক্ত সমাগম কম রয়েছে। নতুন করে উদ্বেগজনক ভাবে কোভিড পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার কারণে তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজের নির্দেশে গর্ভগৃহে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। মন্দিরের মূল গেট খোলা রাখা হয়েছে। ভক্তরা গর্ভগৃহের বাইরে রাখা চোঙের মাধ্যমে জল ঢালছে শিবের মাথায়। মন্দির কর্তৃপক্ষ করোনা বিধি মেনে চলার জন্য মাইকিং করলেও ভক্তদের মুখে নেই মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখা। নববর্ষের দিন আড়াই মণ দুধের পায়েস ও ফল প্রসাদ হিসাবে নিবেদন করা হয়।
Related Articles
অর্থাভাবে জাতীয় মিটে যাওয়া থমকে আছে কোন্নগরের অ্যাথলিট অভিজিতের ।
হুগলি,২৯ ডিসেম্বর:- ছোট থেকেই নিয়ম করে তিনি হাঁটতেন,দৌড়াতেন।স্কুলে তাঁর খেলাধুলার প্রতিভা দেখে মুগ্ধ ছিলেন তাঁর শিক্ষকরাও।বড় হয়ে ট্রাক এন্ড ফিল্ডে নাম করবেন,এই আশাতেই বিদ্যালয় স্তর থেকেই বিভিন্ন ইভেন্টে নাম দিতেন কোন্নগরের অভিজিৎ মুখোপাধ্যায়।সাইয়ের দুই কোচের তত্ত্বাবধানে শিখতেও থাকেন তিনি।দুই ভাইয়ের বড় অভিজিৎ যখন মাধ্যমিক দিচ্ছেন তখনই অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা।সংসারের দায়িত্ব এসে পড়ে অভিজিতের […]
শ্রীরামপুর নিবেদন এবং রিষড়া সলিডারিটির পক্ষ থেকে রক্তদান শিবির।
হুগলি , ৫ সেপ্টেম্বর:- বর্তমান অতিমারীর সময়ে রক্ত সংকট দেখা দিয়েছে চিকিৎসাকেন্দ্র গুলিতে। এই রক্ত সংকট মেটাতে সমাজের সর্বস্তরের মানুষ এবং সংগঠন এগিয়ে এসেছেন রক্ত সংগ্রহের কাজে। রবিবার সেই লক্ষ্য নিয়ে শ্রীরামপুর নিবেদন এবং রিষড়া সলিডারিটির পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শ্রীরামপুরের গ্যাস এন্ড নভেলটি বিল্ডিংয়ে। এই অনুষ্ঠানে শ্রীরামপুরের বহু মানুষ স্বেচ্ছায় এগিয়ে এসে […]
ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে।
হাওড়া, ১৫ মার্চ:-যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে আজ সোমবার ১৫মার্চ ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। এই অনুষ্ঠানে এবছর করোনা অতিমারী পরিস্থিতিতে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। তবে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে মঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ভোরে শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ ও স্তবগান, ঊষা-কীর্তন, […]







