কলকাতা, ১৩ এপ্রিল:- চলতি বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় প্রতিদ্বন্দ্বী ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৮৭ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ৭১ জন গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্ত। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ ও এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের যৌথ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কলকাতা প্রেস ক্লাবে আজ সাংবাদিক বৈঠকে ঐ সংস্থার তরফে জানানো হয়েছে – এই পর্যায়ে প্রার্থীদের মধ্যে ৬৬ জন অর্থাৎ ২২ শতাংশ কোটিপতি রয়েছেন। আগামী ২২শে এপ্রিল ৪৩ টি কেন্দ্রে ষষ্ঠ দফার নির্বাচনে ২৭ জন মহিলা প্রার্থী রয়েছেন। শিক্ষাগত যোগ্যতার নিরিখে ১২৯ জন প্রার্থী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী এবং ১৬৫ জন প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণীতে রয়েছেন। এই দফায় ৫৩ শতাংশ প্রার্থীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।
Related Articles
হাওড়াতেও প্রধানমন্ত্রীর আবেদনে ‘জনতা কার্ফু’র ব্যাপক প্রভাব।
হাওড়া ,২২ মার্চ:- করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর আবেদনে আজ দেশ জুড়ে শুরু হয়েছে ১৪ ঘন্টার ‘জনতা কার্ফু’। সকাল সাতটা থেকে শুরু হয়েছে এই ‘জনতা কার্ফু’। চলবে রাত ৯টা পর্যন্ত। হাওড়াতেও সকাল থেকে এর প্রভাব পড়েছে। রাস্তাঘাট প্রায় শুনশান। গাড়ি চলাচল করছে না। বাতিল করা হয়েছে সব দূরপাল্লার ট্রেন। লোকাল ট্রেন চলছে কম। ফেরি চলাচল করবে […]
এক সময়ের উত্তরপাড়া হাপাতালের বহির্বিভাগ ভবন আজ ডেঙ্গুর আঁতুড়ঘর!
হুগলি, ২ অক্টোবর:- এক সময়ের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগ ওল্ড জি টি রোডে ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত, তা আজ ভগ্ন দশায় পরিনত হয়েছে, ভেঙে পড়ছে ভবনের একাংশ, রাত নামলেই সমাজ বিরোধীদের আখড়ায় পরিনত হয়, সংস্কার করে হাসপাতাল সম্প্রসারনের দাবী তুলছেন স্থানীয়রা। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পূর্বতন বহির্বিভাগটি গত কয়েক বছর আগেও ছিল সাধারন মানুষের […]
জলের মধ্যে অনুগামীদের নিয়ে পুল পার্টি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর , শুরু হয়েছে বিতর্ক।
মালদা , ১০ জানুয়ারি:- হিন্দি গানের সাথে তালে তাল মিলিয়ে জলের মধ্যে অনুগামীদের নিয়ে পুল পার্টি করছেন রাজ্যের প্রাপ্ত মন্ত্রী তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হওয়ার পরই শুরু হয়েছে বিতর্ক। ভিডিওর সত্যতা স্বীকার করে নিয়েছেন কৃষ্ণেন্দু বাবু। তিনি বলেন জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত সুইমিংপুল সেখানেই তিনি তার অনুগামীদের নিয়ে খেলছিলেন সেখানে […]







