হাওড়া, ১১ এপ্রিল:- শীতলকুচির ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে যুব তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।এদিনের কর্মসূচি নিয়ে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সিকান্দার আলি খান বলেন, অমিত শাহ যেখানে জনসভা করতে আসছেন সেখানে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তাদের ক্যাডারদের হিংসার পথ অবলম্বন করতে নির্দেশ দিচ্ছেন। যেনতেন প্রকারে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে তারা পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছেন। তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না।কোচবিহারের শীতলকুচির ঘটনায় ৪ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে তাঁরা সিআরপিএফ জনকে দিয়ে গুলি করে হত্যা করেছেন। আমরা মনে করি এটা রাজ্যের, দেশের বুকে কলঙ্ক। কালকে কালা দিবস। আজকে আমরা প্রতিবাদ করছি। আমরা অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করছি।
Related Articles
ড: বি,আর,আম্বেদকারের প্রয়ান দিবস পালন আরামবাগে।
আরামবাগ, ৬ ডিসেম্বর:- ডঃ বি আর আম্বেদকরের প্রয়ান দিবস পালন আরামবাগে। আজকের দিনেই ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেদকরের মহা প্রয়ান ঘটে। এদিন তাই আরামবাগ পৌরসভার পক্ষ থেকে মর্যাদার সাথে তাঁর প্রয়ান দিবস পালন করা হয় ।উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি […]
দিল্লিতে ধর্না মঞ্চে বাঁধা দেওয়ার জের, হাওড়ায় অবরোধ-বিক্ষোভ তৃণমূলের।
হাওড়া, ৩ অক্টোবর:- দিল্লির ঘটনার প্রতিবাদ, হাওড়ায় একাধিক জায়গায় ধিক্কার, অবরোধ কর্মসূচি তৃণমূলের। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচিতে বাধাদান ও ১০০ দিনের টাকার আটকে রাখার প্রতিবাদে হাওড়ার ডোমজুড় বিধানসভার সলপ বাজারে সলপ এক নম্বর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকালে পথ অবরোধ করা হয়। হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ হয়। এদিন ১০০ দিনের জব […]
সংযুক্ত মোর্চার তরফে ইলেকশন কমিশনে রবিন দেব।
কলকাতা, ১ এপ্রিল:- সংযুক্ত মোর্চার তরফে ইলেকশন কমিশনে এসেছেন রবিন দেব। তিনি বলেন আমরা গত কাল আশ্বস্ত ছিলাম, কিন্তু আজ দেখা যাচ্ছে ভোটাররা ভোট দিতে পারছে না। একদিকে চিপ মিনিস্টার বসে আছেন অন্যদিকে প্রধান মন্ত্রী ভাষণ দিচ্ছেন। কেশপুরে সাংবাদিকদের মারধর করা হয়েছে। পুলিশকেও কেন্দ্রের হয়ে রাজ্যের হয়ে কাজ করেছে। বিষ্ণুপুরের থানার ও সি বদল চেয়েছি। […]








