কলকাতা , ৮ এপ্রিল:-রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়েই সাম্প্রদায়িক ভাষন দিচ্ছেন বলে অভিযোগ তুলে তা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংযুক্ত মোর্চা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। সিপিআইএম নেতা রবিন দেব আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই মর্মে আবেদন জানান। পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও বিজেপির তরফে জাতপাতের ভিত্তিতে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলেও তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।অন্যদিকে ক্যানিং পূর্বে সংযুক্ত মোর্চার পোলিং এজেন্টকে মারধোর ও ওইসব এলাকায় সন্ত্রাসের অভিযোগ তুলে সংযুক্ত মোর্চা আগামী দফার নির্বাচনে ভাঙ্গর বিধানসভা এলাকায় ১৪৪ ধারা জারি করার পাশাপাশি ভাঙ্গর থানার ওসিকে অপসারণের দাবি জানিয়েছে।
Related Articles
হাওড়ায় সাড়ম্বরে পর্যটন মেলা।
হাওড়া,২৪ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হাওড়ার ব্যাঁটরা সম্মিলনী মাঠে ২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় শুরু হল বেঙ্গল ট্যুরিজম ইনফরমেশন ফেয়ার ( পর্যটন মেলা ) ২০২০। মেলা চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের উদ্যোগে এই “বেঙ্গল ট্যুরিজম ইনফরমেশন ফেয়ার ” শীর্ষক এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, ডাঃ নির্মল […]
বাণিজ্য সম্মেলন নিষ্ফলা বলে রাজ্যপাল যে দাবি করেছেন তা ভিত্তিহীন – অমিত মিত্র।
কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে এরাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশ বিদেশের শিল্প মহলের প্রশংসা লাভ করেছে বলে অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেছেন। শিল্প সম্মেলনের কার্যকারিতা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের তোলা প্রশ্নের জবাব দিয়ে অর্থমন্ত্রী পাল্টা চিঠি দিয়েছেন। সেখানে রাজ্যপালকে তিনি জানিয়েছেন, বাণিজ্য সম্মেলন নিষ্ফলা বলে তিনি যে দাবি করেছেন তা […]
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে সিঙ্গুরে বিক্ষোভ কৃষকদের।
হুগলি , ১৯ জুন:- অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগে সিঙ্গুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় এলাকার কৃষক ও তাঁদের পরিবারেরা। অভিযোগ ভূমি সংস্কার দফতরের যোগসাজসে সিঙ্গুরের মাটি মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে জমির মাটি কেটে বিক্রি করে দিচ্ছে ইটভাটায়। বিশেষ করে সিঙ্গুর ব্লকের বাঘডাঙ্গা-ছিলামোড় গ্রাম পঞ্চায়েত ও নসিবপুর […]






