হাওড়া , ৬ এপ্রিল:- উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজিকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ উঠল। ইঁটের আঘাতে প্রার্থীর নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতা অঞ্চলের মুক্তিরচক গ্রামের ৭৮ নং বুথে যান তৃণমূল প্রার্থী নির্মল মাজি। তারপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। এরইমধ্যে রাজ্যের বিদায়ী মন্ত্রীকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয় বলেও অভিযোগ। ইটের আঘাতে নির্মল মাজির নিরাপত্তারক্ষী জখম হয়েছেন বলে জানা গেছে। এমনকি তাঁর গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজির অভিযোগ,”সকাল থেকেই আমতার মুক্তিরচকে বিজেপি বুথ দখল করার চেষ্টা করছিল। খবর পেয়েই আমি সেখানে যাই। আমায় লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়।”
Related Articles
ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা।
হাওড়া, ১৮ নভেম্বর:- ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। আজ সকালে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৯ নম্বর প্লাটফর্মের শেষ প্রান্তে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে হাতেনাতে ধরে তার ব্যাগে তল্লাশি চালালে ৩৫ লক্ষ ২০ হাজার টাকা নগদ উদ্ধার হয়। রেলযাত্রী রাজকুমার বিন্দ নামে ৩৯ […]
বাড়ি ফেরা হলো না,ঘুমের মধ্যেই ১৭ পরিযায়ী শ্রমিকদের পিষে দিয়ে চলে যায় মালগাড়ি।
সোজাসাপটা ডেস্ক,৮ মে:- দীর্ঘদিন আটকে থাকার পরে রেল লাইন ধরে হেঁটে বাড়ি ফিরবেন বলে রওনা দিয়েছিল ২১ জন শ্রমিকের একটি দল। কিন্তু তাঁদের আর বাড়ি ফেরা হল না। ওই যাত্রীরা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় ঔরঙ্গাবাদের করমাদের কাছে লাইনের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই ঘটে ওই মর্মান্তিক ঘটনা। ঘুমের মধ্যেই পিষে দিয়ে […]
সিনেমা হল পুরোদমে চালু করার ছাড়পত্র চেয়ে হল মালিকরা চিঠি দিলো সরকারকে।
কলকাতা , ৭ জানুয়ারি:- রাজ্যের সিনেমা হল গুুলিকে লকডাউনের আগের মতো পুরোদমে চালু করার ছাড়পত্র চেয়ে হল মালিকেরা রাজ্য সরকারকে চিঠি লিখেছে। আনলক পর্বে গত বছর অক্টোবর মাসে সিনেমা হল খুললেও সরকারি নির্দেশিকা অনুযায়ী সেখানে আসন সংখ্যার অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই নির্দেশিকা প্রত্যাহারের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে লেখা এক চিঠিতে হল […]







