হুগলি , ৬ এপ্রিল:- হুগলির আরামবাগে প্রার্থী সুজাতা মন্ডল খাঁয়ের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ইমেইল মারফত দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। ওই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছেন তিনি।
Related Articles
সরকারের কাজে আদালতের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন বিধানসভার অধ্যক্ষর।
কলকাতা, ১৪ এপ্রিল:- সরকারের কাজে আদালতের হস্তক্ষেপের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভা ভবনে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মালা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, আদালত এখন সব ব্যাপারে হস্তক্ষেপ করছে, এটা ঠিক নয়। আদালতের কিছু নিজস্ব ক্ষমতা অবশই আছে। সেটা কেউ অস্বীকার করছে না। কিন্তু আদালত […]
ভোটের অগে ‘নেতাজী প্রীতি’ মমতার , ২৩ পালিত হবে দেশনায়ক দিবস।
কলকাতা , ৪ জানুয়ারি:- রাজ্য সরকার তেইশে জানুয়ারি দিনটি দেশ নায়ক হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে রাজ্য সরকার গঠিত এই সংক্রান্ত কমিটির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। পরে কেন্দ্রের উপরে চাপ বাড়িয়ে তিনি আরো একবার ২৩ জানুয়ারি দিনটি জাতীয় ছুটি ঘোষণার দাবি জানান। […]
জাওয়াদের আগাম সর্তকতা , শালিমার ইয়ার্ডে শিকল দিয়ে বাঁধা হল ট্রেন।
হাওড়া, ৩ ডিসেম্বর:- আছড়ে পড়তে পারে ‘জাওয়াদ’, শালিমার ইয়ার্ডে শিকল দিয়ে বাঁধা হল ট্রেন। এ বার আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে ওই ঘূর্ণিঝড়। তার প্রভাব পড়তে পারে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। ওই সব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই আশঙ্কায় […]










