হুগলি , ৬ এপ্রিল:-আজ তৃতীয় দফার ভোটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরিপাল বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ শুরু করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী ।আজ এই অভিযোগ করলেন হরিপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী সমীরন মিত্র। এদিন তিনি হরিপাল গ্রামীণ হসপিটালে আহত বিজেপি কর্মীদের নিয়ে আসেন, সমীরণ মিত্ররঅভিযোগ সিপাইগাছি অঞ্চলে বিজেপির কর্মীদের উপর স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে আক্রমণ চালানো হয় এবং এখানে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হন সমীরণ বাবুর অভিযোগ এদিন দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ স্থানীয় কিংকরবাটী ন্যাচিং ডাঙায় বিজেপির মন্ডল সভাপতি অনুপ মালের উপর তৃণমূল কর্মীরা আক্রমণ করে। এতে অনুপ বাবুর মাথা ফেটে যায় এবং তার সঙ্গী বিজেপি কর্মী রাজু মাল তারও আঘাত লাগে। তাদের স্থানীয় হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমীরণ বাবু বলেন শান্তিপূর্ণ ভোট পর্ব বানচাল করার জন্য অশান্তি পাঠাবার চেষ্টা করছে তৃণমূল। তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং পরাজয় নিশ্চিত জেনে তারা আক্রমণের পথে গেছে।
Related Articles
১০ নম্বর ওয়ার্ডের সুবীর ঘোষের উদ্যোগে জেলার প্রথম স্যানিটাইজ শহর শেওরাফুলি।
তরুণ মুখোপাধ্যায়,২৮ মার্চ:- করোনার প্রকোপ থেকে এলাকাকে দূষিত মুক্ত করতে বৈদ্যবাটি পৌরসভা তাদের পুরো এলাকায় বিভিন্ন রাস্তায় সানিটাইজেশন এর কাজ শুরু করলো । এদিন বৈদ্যবটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যান কাউন্সিল সুবীর ঘোষ এর নির্দেশে পুরসভার সাফাই বিভাগের পক্ষ থেকে একটি গাড়ি পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট নর্দমা সানিটাইজ করে । পুরসভার পক্ষ সুবীর […]
চুঁচুড়ায় পৌরপ্রধানের কুর্সিকে ঘিরে দুই প্রান্তে দুই বিধায়ক !
সুদীপ দাস, ১৫ মার্চ:- টানা দু’বার চেয়ারম্যান পদে বসা গৌরিকান্ত মুখার্জীকে সরিয়ে হুগলী-চুঁচুড়া পৌরসভায় প্রথমবারের জন্য পুরপ্রধানের পদে বসানো হলো বর্ষিয়ান তৃণমূল নেতা অমিত রায়কে। সোমবার রাতে হুগলীর কোন্নগর থেকে জেলার ১২টি পুরসভার চেয়ারম্যান ও ১০টি পুরসভার ভাইস-চেয়ারম্যানের নাম ঘোষনা করেন দলের অন্যতম সম্পাদক দিলীপ যাদব। সেখানে হুগলী-চুঁচুড়া পৌরসভার নতুন পৌরপ্রধান হিসাবে ২৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর […]
ডেঙ্গুতেও করোনার কোপ , রিষড়ায় তরুন নাতিকে নিয়ে ঘরছাড়া বৃদ্ধা। প্রশাসনের মধ্যস্থতায় ফিরলেন বাড়িতে।
সুদীপ দাস,৬ মে:- ডেঙ্গুতেও করোনার কোপ। তরুন নাতিকে নিয়ে ঘরছাড়া বৃদ্ধা। চরম অমানবিক ঘটনাটি ঘটেছে রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়। ওই এলাকার বাসিন্দা কেশব দেবনাথের বাড়িতে বছর কুড়ির নাতিকে নিয়ে ভাড়া থাকেন সত্তোরর্দ্ধ মানসি কেওয়াট। দিনকয়েক আগে মানসি দেবী জ্বরে আক্রাম্ত হন। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে তাঁর ডেঙ্গু ধরা পরে। কয়েকদিনের চিকিৎসায় তিনি […]









