হাওড়া , ৫ এপ্রিল:-সোমবার সকালে প্রচারে বেরিয়ে বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়াকে। বৈশালীদেবী নিজে স্থানীয় মানুষের সঙ্গে তাঁদের ক্ষোভ নিয়ে কথা বলার চেষ্টা করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বাধ্য হয়েই তিনি ফিরে যান। এদিন বালি বিধানসভা এলাকার ভোটবাগানে প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এলাকার বাসিন্দারা তাঁকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। এরপর তিনি এগোতে গেলে জনতার বাধার মুখে পড়েন। পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের সামনেই তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তাদের অভিযোগ বিধায়ক থাকাকালীন কোনওদিন তাঁদের খোঁজ নেননি বৈশালী ডালমিয়া। অভিযোগ, কোনও উন্নয়ন হয়নি এলাকায়। শেষমেশ এলাকাবাসীদের বাধার মুখে পড়ে বাধ্য হয়েই ওই এলাকা থেকে ফিরে আসেন বৈশালী ডালমিয়া। উল্লেখ্য, এদিন হাওড়া পুর এলাকার ৫৯ নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করেছিলেন বৈশালী ডালমিয়া।
Related Articles
প্রয়াত ‘পান্ডব গোয়েন্দা’র জনক সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।
হাওড়া, ৩ মার্চ:- বাংলার সাহিত্য জগতে ইন্দ্রপতন। ৮২ বছর বয়সে প্রয়াত ‘পান্ডব গোয়েন্দা’র জনক সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। প্রয়াত হলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় এই বাঙালি সাহিত্যিকের জন্ম ১৯৪১ সালে। হাওড়ার খুরুট ষষ্ঠীতলায় জন্ম তাঁর। রহস্য ও গোয়েন্দা কাহিনি লেখার জন্যে তিনি খ্যাত […]
প্রায় চার মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় চালু হতে চলেছে রিষড়া-খরদহ ফেরি পরিসেবা ।
হুগলি , ৬ আগস্ট:- প্রায় চার মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় চালু হতে চলেছে রিষড়া-খরদহ ফেরি পরিসেবা । লকডাউনের সময় থেকেই বন্ধ ছিল এই ফেরি সার্ভিস । তার পরে বাঁধ সেধেছিল আমফান । ঝরে ক্ষতিগ্রস্থ হয় রিষড়ার জেটি । ঝড়ের তান্ডবে ভাসিয়ে নিয়ে যায় দুটি ভেসেল । দীর্ঘদিন বন্ধ থাকায় অসুবিধার সম্মুখীন হতে […]
বিজেপি কর্মীদের মারধর ও এলাকায় ছাড়া করার প্রতিবাদে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও বিজেপির।
হুগলি, ২৯ মার্চ:- বিজেপি কর্মীদের মারধর ও এলাকা ছাড়া করার প্রতিবাদ ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও করল বিজেপি। বিজেপির অভিযোগ গত লোকসভা নির্বাচনের পর থেকেই ব্যান্ডেল এলাকায় বিজেপি কর্মীদেরকে মারধর ও এলাকা ছাড়া করা হচ্ছে। হুগলি লোকসভায় বিজেপি জয়লাভ করার পর থেকেই ব্যান্ডেলের বাসিন্দা বিজু পাসোওয়ানকে পুলিশ কোনোভাবেই এলাকাতে ঢুকতে দিচ্ছে না। পাশাপাশি শিবা কাহার ও […]








