হাওড়া , ৩ এপ্রিল:- উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করার পর হাওড়াতেও বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের হয়ে রোড শো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার উত্তর হাওড়ায় ওই মেগা রোড শো’তে প্রার্থী ছাড়াও বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রোড শো’তে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। হাওড়ার গুলমোহর থেকে বাঁধাঘাট পর্যন্ত ওই রোড শো হয়। খোলা গাড়িতে যোগী আদিত্যনাথ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। সঙ্গে ছিলেন প্রার্থীর উমেশ রাই। ফুল দিয়ে তাঁকে সংবর্ধনা জানায় বিজেপির কর্মীরা। বর্ণাঢ্য ওই রোড শো গুলমোহরের পর হাওড়া এসি মার্কেট, ঘাসবাগান, পিলখানা, জি টি রোড, ওড়িয়াপাড়া, নন্দীবাগান, সালকিয়া চৌরাস্তা সহ বিভিন্ন রাস্তা ঘুরে বাঁধাঘাট এলাকায় এসে শেষ হয়।
Related Articles
ডোমজুড়ে গদ্দারটার জামানত বাজেয়াপ্ত করে দিন , নাম না করে রাজীবকে আক্রমণ মমতার।
হাওড়া , ৮ এপ্রিল:- ডোমজুড় কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের সমর্থনে জনসভার মঞ্চ থেকে নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে গদ্দার বলে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে বালি দূর্গাপুর শতদল সংঘ ময়দানে আয়োজিত এক জনসভায় মমতা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “ডোমজুড়ে গদ্দারটার জামানত বাজেয়াপ্ত করে দিন।” এদিন মমতা তাঁর বক্তব্যে বলেন, […]
জাঙ্গিপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে।
হুগলি, ২০ মে:- হুগলির জাঙ্গীপাড়ায় বুথে কাজ করতে আসা এক ITBP র এক কনস্টেবলের বিরুদ্ধে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ও পরিবার ও প্রতিবেশী দের মার ধরের অভিযোগ ওই জওয়ানের বিরুদ্ধে ।জওয়ানকে গাছে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। জাঙ্গিপাড়া থানার পুলিস উদ্ধার করে নিয়ে আসে। থানার […]
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতা পদযাত্রা হলো হাওড়ার শিবপুর থানার উদ্যোগে।
হাওড়া, ২৬ জুন:- আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতা পদযাত্রা হলো হাওড়ার শিবপুর থানার উদ্যোগে। রবিবার সকালে ওই পদযাত্রার সূচনা করেন হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল কে কান্নন। উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিকরা। হাওড়া শিবপুর কাজীপাড়ার মোড় থেকে এদিন পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রায় হাওড়া শিবপুর থানার পুলিশ কর্মীরা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাও অংশগ্রহণ করেন। মানুষকে সচেতন করতে […]










