পশ্চিম মেদিনীপুর , ৩ এপ্রিল:- শনিবার সকাল ১১ টা নাগাদ আপ হাওড়া – সিকান্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসের ধাক্কায় মৃত তিন কর্মীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ডুঁয়া- বালিচক স্টেশন সংলগ্ন এলাকার মাঝামাঝি সূত্রের খবর সিগন্যাল না থাকায় এই ঘটনা। হাওড়া থেকে সিকান্দ্রাবাদ যাওয়ার পথেই এই ঘটনা। রেলওয়ে সিগন্যাল জগন মেনটেনেন্স এর কাজ করেন, সেই রেল কর্মীরাই সিগন্যাল ভুলের কারণে প্রাণ হারালেন। হাউর জংশনের রেলওয়ে গ্যাং ম্যানরা লাইনের সিগন্যাল এর কাজ করছিলেন এমত অবস্থায় হঠাৎ করে হাওড়া ব্রিজ থেকে আসা ট্রেনটি পিছনে ধাক্কা দেয় কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় এই রেল কর্মীদের। ঘটনার পরই পাশাপাশি সমস্ত স্টেশনগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে রেলের সিগন্যাল না থাকার পরও কিভাবে চালক ট্রেনটি চালিয়ে আসছিলেন। এই ঘটনায় খোদ রেলকর্মীর মৃত্যুতে উঠেছে অনেকগুলো প্রশ্ন? খড়গপুর ডি আর এম এ ব্যাপারে কোন মুখ খুলতে চাননি তিনি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে ঘটল এই দুর্ঘটনা!
Related Articles
পড়াশুনার জন্য মায়ের বকাবকির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেনীর ছাত্র।
হুগলি,১ জানুয়ারি:- পড়াশুনার জন্য মায়ের বকাবকির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেনীর ছাত্র। মৃত ওই ছাত্রের নাম সূর্য্যদীপ সরকার(১৪)। সূর্য্যদীপের বাড়ি চুঁচুড়া থানার ধরমপুর তাঁতিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বছরের শেষ দিন রাতে পাড়ার বন্ধুর জন্মদিনে গিয়েছিলো চুঁচুড়া দেশবন্ধু হাই স্কুলের ছাত্র সূর্য্যদীপ। আজ সকালেও সে পড়তে না বসায় তাঁর মা তাঁকে বাকাবকি […]
গোঘাটে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা মুখ্যমন্ত্রীর।
হুগলি, ১৮ মে:- আরামবাগের গোঘাটে তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে এক বিশাল জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আরামবাগের এই অঞ্চলে প্রচুর মন্দির আছে। আর আছে টেরাকোটা। তাই পর্যটনের জন্য অনেক কিছু করা হয়েছে। আরও হচ্ছে। পর্যটন বাড়লে আরও উন্নতি হবে। ৮৯০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করে গিয়েছি। নতুন রাস্তার প্রকল্পে উত্তরবঙ্গ এবং […]
ব্রীজ সংস্কারের প্রয়োজন থাকলেও অধরাই সেই কাজ , ক্ষোভে ফুটছে আরামবাগের মানুষ।
আরামবাগ, ৩ জুলাই:- প্রায় দেড় বছর আগে পাকার ব্রীজের পিলার বসে গিয়ে ব্রীজ থেকে ভেঙে বসে যায়।ব্রীজ ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়।জরুরি ভিত্তিতে ব্রীজ সংস্কারে প্রয়োজন থাকলেও দেড় বছর কেটে গেলেও এখনও অধরা সংস্কারের কাজ। তাই ক্ষোভে ফুটছে হুগলি জেলার আরামবাগের কালিদোনার ভুতবাজার এলাকায় মানুষ। আসলে বাঁকুড়ার জল ট্যাঙ্ক ভেঙে পড়ার মতো ব্রীজ ভেঙে পরার […]







