হুগলি , ৩ মার্চ:-প্রচণ্ড দাবদাহ কে উপেক্ষা করে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের রাজহাট পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার সারলেন চুচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার । এদিন তার প্রচার কে ঘিরে ব্যাপক উৎসাহের ছবি ধরা পড়ে স্থানীয় এলাকায় । রাজহাট এবং আশপাশ এলাকার গ্রাম থেকে প্রচুর মানুষ এসে আজকের অসিত বাবু প্রচার অভিযানে অংশ নেন। মানুষের এই বিপুল সাড়া দেখে আপ্লুত অসিত বাবু জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের সুফল আজকে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে তার রেশ এসে পড়েছে । এই বিধানসভা কেন্দ্রে আগামী দশ তারিখে যে ভোট হবে তাতে এই কেন্দ্রের গণদেবতারা মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত ভরে আশির্বাদ করবেন, তার বিপক্ষে যিনি প্রার্থী আছেন সেই লকেট চট্টোপাধ্যায় সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে অসিত বাবু জানান আপনারা দেখবেন 2 তারিখের পর লকেট দেবী এখানে থাকেন কিনা।
Related Articles
গ্রিন ক্রাকার্স ছাড়া অন্য আতশবাজি পোড়ানোর অনুমতি এবার নেই। জানাল হাওড়া সিটি পুলিশ।
হাওড়া, ২৮ অক্টোবর:- গ্রিন ক্রাকার্স ছাড়া অন্য কোনও আতশবাজি এবার পোড়ানো যাবে না। আসন্ন কালীপূজা, ছটপূজা ও জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া সিটি পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত এক সমন্বয় সভায় পুলিশের তরফ থেকে একথা জানান ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান, শুধুমাত্র গ্রীন ক্রাকার্স ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কালীপুজোর ক্ষেত্রে রাত ৮টা থেকে […]
কেঁচো খুঁড়তে কেউটে ! ঔষধের বোতলে দেদার মদ বিকোচ্ছে উলুবেরিয়ায়।
হাওড়া,১০ এপ্রিল:- কেঁচো খুঁড়তে কেউটে! বাইরে থেকে ওষুধ মনে হলেও ভিতরে যে সুরা ! পুলিশ আর গৃহবধূদের নজর এড়িয়ে মদ্যপায়ীদের কাছে মদ পৌঁছানোর এ এক অভিনব কৌশল দেখা গেলো হাওড়া জেলায়। লকডাউনের মধ্যে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বেশ কিছু এলাকায় এই কৌশল চালু হয়েছে বলে অভিযোগ। করোনা সংক্রমণ প্রতিরোধে যখন দেশজুড়ে লকডাউন চলছে তখন আইন-শৃংখলার […]
ছেলেকে পাশবিক অত্যাচার বাবার, নিজে ও মাকে বাঁচানোর তাগিদে আরোগ্যর দ্বারস্থ কিশোর।
সুদীপ দাস, ৮ আগস্ট:- তথাকথিত নেশাভাঙ বলতে যা বোঝায় তা করে না সে। তবে অন্য এক নেশা তাঁর আছে। বৌ-ছেলেকে মারার নেশা! শুনে অনেকেই হয়তো ভ্রু-কোঁচকাবেন। কিন্তু আদতে এটাই সত্যি। বাবার পাশবিক অত্যাচারে চারদিন ধরে ঘরছাড়া থাকার পর অবশেষে এক সহপাঠীর সহযোগীতায় চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যর দ্বারস্থ হল ১৪বছরের কিশোর। কিশোর বয়ান শুনলে যে কেউ […]








