কলকাতা , ৩০ মার্চ:- তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে হুমকি ও ধমক দিচ্ছেন বলে অভিযোগ জানিয়ে বিজেপি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। দলের নেতা শিশির বাজোরিয়া ও সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে গিয়ে লিখিতভাবে এই অভিযোগ জানিয়ে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। শিশির বাজরিয়া পরে সাংবাদিকদের বলেন নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে এখানে একমাত্র আমরাই থাকব বলে গতকাল তৃণমূল নেত্রী যে মন্তব্য করেছেন সেটা আসলে সাধারণ মানুষকে হুমকি দেওয়ার সামিল। এছাড়া তথ্য ও প্রযুক্তিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ভুয়ো চিঠি বিভিন্ন সামাজিক গণমাধ্যমে প্রকাশ করছে বলে তিনি জানান। এর বিরুদ্ধে দল ফউজদারি মামলা করবে বলে জানান হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় পুলিশের নিষ্ক্রিয়তায় তৃণমূল কংগ্রেসের মদতে দুষ্কৃতী তাণ্ডব চলছে বলে তাদের অভিযোগ।
Related Articles
পঞ্চায়েতের প্রচার পর্বের মধ্যেই রাজ্যসভার সাত আসনের ভোট ঘোষণা কমিশনের।
কলকাতা, ২৭ জুন:- পঞ্চায়েতের ভোটের প্রচার পর্বের মধ্যেই ফের ভোটের দামামা রাজ্যে। মঙ্গলবার পশ্চিমবঙ্গে সাতটি রাজ্যসভা আসনে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট হবে আগামী ২৪ জুলাই। ভোট গণনা হবে ওই দিন সন্ধেতেই। বাংলার পাশাপাশি ২৪ জুলাই গুজরাতের তিন এবং গোয়ার একটি রাজ্যসভা আসনেও ভোটগ্রহণ এবং গণনা হবে। মঙ্গলবার দু’টি পৃথক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে […]
দাদপুরে নাবালিকা অপহরণের ঘটনায় গ্রেফতার এক।
হুগলি , ২৫ সেপ্টেম্বর:- হুগলির দাদপুর থানার এলাকার এক নাবালিকা কে অপহরণ করে নিয়ে গিয়েছিল এক যুবক প্রায় ১৩ দিন আগে। শুক্রবার হুগলির দাদপুর থানার পুলিশ মোবাইল টাওয়ারের লুকেশন ধরে বর্ধমানে জামালপুর থানার পুলেরপাড় থেকে নাবাবিলা সহ যুবককে উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নাবালিকা প্রাইভেট টিউশনি পড়তে যাওয়ার পথে ঐ নাবালিকা মেয়েটিকে […]
ভবানিপুরে উপনির্বাচনে লড়াই হবে বিজেপি ও তৃণমূলের- দিলীপ ঘোষ।
আরামবাগ, ১৭ সেপ্টেম্বর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন আরামবাগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ তৃনমুল নেত্রী তথা তৃনমুলকে ভবানীপুরের উপনির্বাচন নিয়ে তীব্র কটাক্ষ করলেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,উপনির্বাচন হচ্ছে। মুলত তৃনমুল […]








