হাওড়া , ৩০ মার্চ:- ইভিএম চেকিং চলাকালীন বেলুড়ের জনশিক্ষা মন্দির প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ল। প্রথমে বচসা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি – তৃণমূল দুই পক্ষ। অবস্থা সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। আসে কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, মঙ্গলবার সকালে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের বেলুড় রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দির প্রাঙ্গনে ইভিএম চেকিং এর সময় বিজেপি ও তৃণমূলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ, ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হন। ঘটনাস্থলে আসে বালি থানার বিশাল পুলিশবাহিনী। তৃণমূলের অভিযোগ, মদ্যপ অবস্থায় তাদের নেতৃত্বকে গালিগালাজ করা হচ্ছিল। এরই প্রতিবাদ জানালে বিজেপি কর্মীরা তাদের উপর হামলা করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, বিজেপির পাল্টা অভিযোগ ইভিএম টেস্টিং চলাকালীন তাদের ভিতরে ঢুকতে দিতে বাধা দেয় তৃণমূল। চেয়ার আটকে রাখা হয়। বসতে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদ জানালে তৃণমূলের কর্মীরা তাদের উপর হামলা চালায়। পাশাপাশি পুলিশ এসে তাদের উপর লাঠিচার্জ করে বলেও বিজেপির অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গেছে।
Related Articles
নন্দীগ্রামে ভোট গ্রহণ নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে তাকে পাল্টা ভর্ৎসনা কমিশনের।
কলকাতা , ৪ এপ্রিল:- নন্দীগ্রামে ভোট গ্রহণ নিয়ে মুখ্যমন্ত্রীর যাবতীয় অভিযোগ খারিজ করে তাকে পাল্টা ভর্ৎসনা করল নির্বাচন কমিশন। নন্দীগ্রামের ভয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়ে ছাপ্পা ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হাতে লেখা চিঠিতে কমিশনের কাছে যে অভিযোগ জানিয়ে ছিলেন তার জবাব দিয়েছে নির্বাচন কমিশন। নন্দীগ্রামের বোয়ালের সাত নম্বর বুথের ঘটনায় মমতা ব্যানার্জির সব অভিযোগ খারিজ করল কমিশন। […]
নিউটাউনে আগুন, ভস্মীভূত বারোটি দোকান।
কলকাতা, ৩ ডিসেম্বর:- নিউটাউনের হাজরা কালীমন্দির বাজারে আগুন, ভস্মীভূত অন্তত ১২ টি দোকান। শুক্রবার রাত বারোটা নাগাদ নিউটাউনের হাজরা কালী মন্দির বাজারের একটি খাবারের হোটেলে প্রথম আগুন লাগে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রত্যেকটা […]
ভরসন্ধ্যায় খুন হাওড়ার শিবপুরে।
হাওড়া, ৫ জুন:- ভরসন্ধ্যায় খুন হাওড়ার শিবপুরে। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরের পিএম বস্তি চার নম্বর বাই লেনের কাছে মহঃ আকবর আলি আনসারিকে দুষ্কৃতিরা খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তিনি এদিন বাইরে বসেছিলেন। তখনই ঘটে ঘটনা। এরপর আনসারিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রের খবর, মৃত আকবর […]









