ব্যারাকপুর , ২৮ মার্চ:- দোল উৎসবকে হাতিয়ার করে রবিবার সাত সকালেই নির্বাচনী প্রচারে জোরকদমে নেমে পড়লেন বিভিন্ন রাজনৈতিক দলের পার্থীরা। এদিন কামারহাটি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম পার্থী স্বায়নদীপ মিত্র ঢাকঢোল সহকারে নাচগানের মাধ্যমে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে রঙ মেখে এলাকায় এলাকায় জনসংযোগ করলেন। স্বায়নদীপ নিজেও যেমন রঙ মাখলেন, কর্মী-সমর্থকদেরও রঙ মাখিয়ে দিলেন। এদিন কামারহাটির সিপিএম প্রার্থী দোল উৎসবকে হাতিয়ার করে বেলঘরিয়ার দেশপ্রিয়নগর, টিচার্স কলোনী, উদয় ভিলা উদ্বাস্তু কলোনী, সিদ্ধার্থ শঙ্কর রায় কলোনী সহ বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে দোল উৎসবে সামিল হয়ে নির্বাচনী প্রচার সারলেন। এদিনের বর্নাঢ্য প্রচার মিছিলে মহিলাদের নৃত্য পরিবেশন ছাড়াও গান গাইতেও দেখা যায়। পাশাপাশি এদিন সকালে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের পার্থী তন্ময় ভট্টাচার্য বিরাটির সরকারি আবাসনে গিয়ে কচিকাঁচা ও যুবক-যুবতিদের সঙ্গে দোল উৎসবে মাতলে। নিজেও যেমন রঙ মাখলেন অন্যদেরও তিনি রঙ মাখিয়ে দিলেন।
Related Articles
শেষ দিনের প্রচারে সব রাজনৈতিক দলের প্রার্থীদেরই ব্যস্ততা ছিল চরমে।
হুগলি , ৮ এপ্রিল:- চতুর্থ দফার ভোটের শেষ দিনের প্রচারে সময় নষ্ট না করে সকাল সকাল প্রচার সারলেন তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চার প্রার্থীরা। সিঙ্গুরে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না ঘনশ্যামপুরে পায়ে হেঁটেই পৌঁছে গেলেন মানুষের বাড়িতে, পাশাপাশি বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলের রাজ্য সহ সভানেত্রী ভারতী ঘোষকে নিয়ে হুডখোলা জীপে সিঙ্গুর এলাকায় প্রচার সারেন। মিছিল […]
চিকিৎসার গাফিলতে যুবকের মৃত্যুর অভিযোগ, এমার্জেন্সি ভাঙচুর,আহত নার্স চিকিৎসক।
বসিরহাট, ২৩ আগস্ট:- বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকোলবেরিয়া গ্রামে বছর ৩৫ এর সামাদ মন্ডল হার্ডের সমস্যা নিয়ে গতকাল বৃহস্পতিবার বসিরহাট স্বাস্থ্যজেলা হাসপাতালে ভর্তি হয়েছিল। একদিকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ছিল না অন্যদিকে তার ঠিক মতো চিকিৎসা হয়নি। হঠাৎই আজ সকাল বেলা হাসপাতাল থেকে ফোন যায় […]
রিষড়ায় হয়ে গেল কবুডো শিবির।
হুগলি,১৬ ফেব্রুয়ারি:- রিষড়ায় হয়ে গেল কবুডো শিবির। রিষড়ায় রঞ্জন মন্ডলের প্রশিক্ষণ শিবিরে হয়ে গেল এই কবুডো শিবির। কবুডোর ব্যাখ্যা দিতে গিয়ে কবুডো খেলোয়াড় অয়ন চক্রবর্তী বলেন কবুডো ও ক্যারাটে হচ্ছে প্রায় একই রকমের খেলা।ক্যারাটে যদি ভাই হয় তাহলে কবুডো হচ্ছে বোন। দুটো খেলাই সমসাময়িক।ক্যারাটে হচ্ছে খালি হাতের আর্ট আর কবুডো লাঠি দিয়ে একটা আর্ট। কিন্তু […]









