হাওড়া , ২৮ মার্চ:- এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়া ঘুসুড়ির টি এল জয়সওয়াল হাসপাতালে। সন্তোষ প্রধান নামের ওই যুবক আজ জলে ডুবে যায়। তাকে হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ ওঠে।এরপর চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করলে উত্তেজনা ছড়ায়।এলাকার প্রায় শ’খানেক মানুষ জড়ো হয় হাসপাতালে। বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার বিশাল পুলিশবাহিনী।বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়। মৃত যুবকের পরিবারের লোকজন জানান মালিপাঁচঘড়া থানা এলাকার তিন নম্বর ওয়ার্ডের সাহেব বাগান এলাকার বাসিন্দা সন্তোষ প্রধান এদিন বন্ধুদের সঙ্গে দোল খেলছিল।এরপর এলাকারই একটি পুকুরে একসঙ্গে সবাই স্নান করতে নেমে জলে তলিয়ে যায় সন্তোষ। সে সাঁতার জানত না। তাকে উদ্ধার করে জয়সওয়াল হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। যদিও হাসপাতাল ওই অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত অবস্থায় ওই যুবককে নিয়ে আসা হয়েছিল।
Related Articles
ডোমজুড় থানার বিশেষ অভিযান , প্রায় ২৫ কেজি গাঁজা সহ ধৃত ১।
হাওড়া, ২১ এপ্রিল:- প্রায় ২৫ কেজি গাঁজা সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাওড়া ডোমজুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মহেশ্বর পাত্র (২৭)। তিনি ওড়িশার বাসিন্দা। তিনি ওই গাঁজা নিয়ে অঙ্কুরহাটি থেকে বাসের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ বৃহস্পতিবার সকালে অঙ্কুরহাটি বাসস্ট্যান্ড থেকে ওই ব্যক্তিকে গাঁজা সহ গ্রেপ্তার […]
শিল্পী না হয়েও শিল্পকর্ম করা যায় , করে দেখালো দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপ্তরূপ।
হুগলি , ২২ অক্টোবর:- শিল্পী না হয়েও শিল্পকর্ম করা যায় তা দেখালো দীপ্তরূপ ঘোষ। হুগলী কলেজিয়েট স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপ্তরূপকে করোনা আবহে দমিয়ে রাখতে পারেনি। চুচু্ঁড়া সত্যপীরতলায় বসবাস করে লেখাপড়ার সাথে রীতিমত শৈল্পিক রূপ দিয়ে এবারে বাড়ীতেই গড়লেন সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরী দুর্গাপ্রতিমা। আর এই কাগজের প্রতিমা গড়ে রীতিমত পাড়ায় আলোড়ন তুলে দিয়েছে। দেড় […]
হাওড়ায় জুটমিলে শ্রমিক বিক্ষোভ।
হাওড়া, ৩ এপ্রিল:- দীর্ঘদিনের বকেয়া বেতনের দাবিতে হাওড়ায় দাসনগরের ভারত জুটমিলে শ্রমিক বিক্ষোভ। কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। খবর পেয়ে মিলে এসে পৌঁছায় দাসনগর থানার পুলিশ। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সাথেও শ্রমিকদের বচসা শুরু হয়। শ্রমিকদের সাত মাসের বেতন-সহ প্রভিডেন্ট ফান্ড এর টাকা না মেলায় চলছে বিক্ষোভ। Post Views: 327










