সুদীপ দাস , ২৭ মার্চ:- বসন্ত উৎসবে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির চোখ লক্ষ্য করে বিষাক্ত আবির ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর কালিতলা এলাকায় প্রচারে যান চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানেই স্থানীয়দের অনুরোধে বসন্ত উৎসবে শামিল হতে তিনি এগিয়ে যান। লকেট চ্যাটার্জির অভিযোগ এরপরই তৃণমূলের ব্যাচ পড়া কিছু সমর্থক তার দিকে সেই বিষাক্ত আবির ছোড়ে। যদিও চশমার জন্য কিছুটা রক্ষা হলেও আবির তার চোখে ঢুকে যায়। এরপরই তিনি ফিরে আসেন ব্যান্ডেল লিচুতলায় তার বাড়িতে। ঘটনার পরই এ বিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান লকেট চ্যাটার্জি। থানার পাশাপাশি নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছে বলে তিনি জানান। অন্যদিকে এবিষয়ে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বলেন বিরোধী দলের নেতা-নেত্রীদের অসন্মান করা তৃণমূলের সংস্কৃতি নয়। লকেটদেবী জানেন তিনি ৫০ হাজারের বেশী ভোটে হারতে চলেছেন। তাই প্রচারে থাকার জন্য তিনি এইসব নাটক করছেন।
Related Articles
প্রাক্তন স্বামী বিজেপিতে যোগ দেওয়ায় তাকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের রচনা।
হুগলি, ২৯ মার্চ:- হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার করেন।প্রথমে মহেশপুর গ্রামে হুডখোলা গাড়িতে জনসংযোগ করেন।এরপর আমদাবাদ গ্রামে কালীমন্দিরে পুজো দেন। শংকরবাটি জারুরা এ্যারেঙ্গা হয়ে দোগাছিয়া পর্যন্ত চলে তার প্রচার। পথে সাধারন মানুষ তাকে দেখার জন্য ভীর করে। কখনো হাত মিলিয়ে কখনো হাত জোর করে শুভেচ্ছা গ্রহন করেন […]
তৎপর পুলিশ। কয়েক ঘন্টার মধ্যেই রাস্তায় খোয়া যাওয়া টাকার ব্যাগ ফিরে পেলেন বালির গৃহবধূ।
হাওড়া , ৯ জানুয়ারি:- রাস্তায় পড়ে গিয়েছিল টাকা ভর্তি ব্যাগ। যার মধ্যে ছিল মেয়ের ডেলিভারির চিকিৎসার জন্য সঞ্চয় করে রাখা ৩৪ হাজার টাকা। খবর পেয়েই তৎপর হয় হাওড়ার বালি থানার পুলিশ। সিসিটিভি দেখে কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হয় সেই ব্যাগ। টাকা ফেরত পেয়ে আপ্লুত বালির বাসিন্দা গৃহবধূ শীলা মন্ডল। বালি থানার তৎপরতায় উদ্ধার হয়েছে তাঁর […]
বসন্ত উৎসব নিয়ে উত্তেজনা ডোমজুড়ে।
হাওড়া, ১৪ মার্চ:- বসন্ত উৎসব নিয়ে উত্তেজনা তৈরি হলো ডোমজুড়ের আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ে। সোমবার এই নিয়ে কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায়। ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। তবে, জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়কের দাবি এটা সামান্য ঘটনা। এই গন্ডগোলের সঙ্গে দলের গোষ্ঠী দ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই। এদিকে এই ঘটনায় এখনও কলেজ চত্বরে উত্তেজনা রয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ। Post […]








