বাঁকুড়া , ২৭ মার্চ:- গ্রামের দীর্ঘদিন ধরে বেহাল সেতু সারাইয়ের দাবীতে ভোট বয়কট করলেন ছাতনা বিধানসভার জামথোল গ্রামের বাসিন্দারা। এখানকার জামথোল সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ছয়শো ভোটার ভোট বয়কট করলেন। সেক্টর অফিস থেকে নির্বাচন দপ্তরের আদিকারিকরা ভোট দেওয়ার জন্য অনুরোধ করলেও তাতে কাজ হয়নি। গ্রামের মানুষ পালটা প্ল্যাকার্ড নিয়ে নো ব্রীজ,নো ভোট স্লোগান তোলেন। তারা সাফ জানিয়ে দেন তারা ভোট দেবেন না। ফলে এই বুথে কার্যত মাছি তাড়াচ্ছেন ভোট কর্মীরা। গ্রামবাসীরা জানিয়ে দিয়েছেন বার,বার প্রশাসনকে জানালেও টনক নড়েছে না।তাই বাধ্য হয়ে ভোট বয়কটে সামিল হলেন তারা।
Related Articles
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সরগরম রাজ্য।
কলকাতা , ২২ জানুয়ারি:- নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সরগরম রাজ্য। নেতাজি জয়ন্তীর ছুটির দিনটি ফি বছর পিকনিক করে আর চিড়িয়াখানা ভিক্টোরিয়ার চক্কর দিয়ে কাটাতে অভ্যস্ত আম বাঙালি। কিন্তু এবার ২৩ জানুয়ারির ছবিটা একটু আলাদা। জোড়া ভিভিআইপির সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে […]
দুষ্কৃতী দৌরাত্ম্য হাওড়ার চ্যাটার্জি হাটে। প্রতিবাদ করে আক্রান্ত ব্যবসায়ী ও তাঁর বাবা।
হাওড়া , ১৮ সেপ্টেম্বর:- ধারে মাল দিতে রাজি না হওয়ায় এক স্টেশনারি দোকান ব্যবসায়ীকে মারধর করে মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতিরা। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ব্যবসায়ী বাবাও। তাঁরও নাক ও মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতিরা। বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজোর দিন ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁত্রাগাছি মোড়ে। রাতেই চ্যাটার্জিহাট থানায় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এদিকে, এই […]
খানাকুলের বন্যা প্লাবিত এলাকা ঘুরে দেখলেন মন্ত্রী বেচারাম মান্না।
খানাকুল , ৩ আগস্ট:- মঙ্গলবার সকাল থেকে হুগলির খানাকুলের বিভিন্ন বন্যা প্লাবিত অঞ্চল ঘুরে দেখছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তার সঙ্গে রয়েছেন তারকেশ্বরের বিধায়ক রমেন্দু সিংহ রায় এবং খানাকুলের যুব তৃণমূল নেতা নজরুল করিম। এদিন সকালে বিভিন্ন এলাকা ঘুরে বন্যা দুর্গত মানুষদের হাতে সামগ্রী পৌঁছে দেন এবং তিনি বলেন গতকাল থেকে বন্যাদুর্গতদের উদ্ধারের জন্য বিপর্যয় […]







