হুগলি , ২৬ মার্চ:- সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্তের সমর্থনে এদিন প্রচারে এলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন সকাল ১১টা নাগাদ বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠে মিমির হেলিকপ্টার নামে। সেখান থেকে গাড়িতে করে তিনি সোজা পৌঁছন বিটিপিএস টাউনশিপে। টাউনশিপ থেকে হুডখোলা গাড়িতে করে রোড শো করেন মিমি। সঙ্গে ছিলেন প্রার্থী তপন দাশগুপ্ত। রোডশো বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের সামনে গিয়ে সমাপ্ত হয়। মন্দির সংলগ্ন মাঠে তপন দাশগুপ্তের সমর্থনে এক সভা আয়োজিত হয়। সভায় তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তকে জেতানোর জন্য আবেদন জানান অভিনেত্রী সাংসদ।
Related Articles
দেনার টাকা শোধ করতে না পেরে হতাশায় হাতের শিরা কেটে ছেলে ও মা আত্মঘাতী হাওড়ায়।
হাওড়া, ৯ সেপ্টেম্বর:- বাজারে অনেক ধারদেনা হয়ে গিয়েছিল। সেই কারণে মাঝেমধ্যে পারিবারিক অশান্তি হতো টাকাপয়সা নিয়ে। তার জেরেই দেনার টাকা শোধ করতে না পেরে ছেলে ও মা আত্মঘাতী হলেন হাওড়ায়। পুলিশের অনুমান, চরম হতাশা থেকেই মধ্য হাওড়ার ভৈরব বার লেনে ছেলে ও মা আত্মহননের পথ বেছে নেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বন্ধ ঘর থেকে […]
অস্বাভাবিক বাজারদর রুখতে টাক্স ফোর্সের থানা শহরের বিভিন্ন বাজারে।
কলকাতা, ৩ জুলাই:- শাক সবজির অস্বাভাবিক বাজারদর নিয়ন্ত্রণে রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্স আজ শহরের বিভিন্ন বাজারে হানা দিয়েছে। সকালে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের একটি দল অভিযান শুরু করে বিধাননগর থেকে। বিধাননগরের এবিএসই মার্কেটে যৌথভাবে হানা দেয় টাস্ক ফোর্স ও বিধাননগর পুলিশের একটি দল। টাস্ক ফোর্সের সদস্যরা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সবজির কেনা দাম […]
বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে জিটিএ প্রধানের।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- নবান্নে নয় বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে জিটিএ প্রধান অনিত থাপার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে বেশ কিছু দিন ধরে কলকাতায় রয়েছেন অনিত। কিন্তু মুখ্যমন্ত্রীর জেলা সফর সহ একাধিক কর্মসূচির জন্য বৈঠকের সময় মিলছে না বলে প্রশাসনিক সূত্রে খবর। আগামী সপ্তাহের গোড়াতেই মুখ্যমন্ত্রী ত্রিপুরা যাচ্ছেন। তার আগে অনিতের সঙ্গে তাঁর দেখা হওয়ার […]









