হাওড়া , ২৬ মার্চ:- শনিবার বিকেলে হাওড়ার ডুমুরজলা ময়দানে তৃণমূল প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মঞ্চ তৈরির কাজ চলছে। সভাস্থলের আশপাশের এলাকা জুড়ে নেত্রীর কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। শুক্রবার বিকেলে ডুমুরজলা ময়দানে সভাস্থল পরিদর্শন করেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। উপস্থিত ছিলেন জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য। এছাড়াও তৃণমূল নেতা ইসলামউদ্দিন লালা, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অরূপ রায় জানান, আগামীকাল ঐতিহাসিক সভা হতে চলেছে। মানুষের ভীড়ে ডুমুরজলার মাঠ উপচে পড়বে। মূলত হাওড়ায় মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ডুমুরজলায় সভায় কি বার্তা দেন সেদিকে আগ্রহী কর্মী সমর্থকেরা। নিরাপত্তা ব্যবস্থার যাতে কোনও ত্রুটি না থাকে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
Related Articles
মোদি করোনার থেকেও ভয়ঙ্কর, আফ্রিদির বক্তব্যে প্রতিবাদের ঝড় ক্রিকেট মহলে।
স্পোর্টস ডেস্ক ১৮ মে:- পাক অধিকৃত কাশ্মীরে করোনার ত্রাণ বিলি করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনি মোদিকে করোনার থেকেও খারাপ বলে অপমান করেন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে আফ্রিদিকে বলতে শোনা যায়, ভারতের দখলে থাকা কাশ্মীরের বেশিরভাগ নাগরিক পাকিস্তানের পক্ষে। ভারত জোর করে […]
২১ শে জুলাইয়ের পাল্টা জেলা জুড়ে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন বিজেপির।
হুগলি , ২১ জুলাই:- তৃণমূলের ২১ শে জুলাইয়ের পাল্টা বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন হলো সারা রাজ্য জুড়ে। সেই মতো হুগলির প্রতিটি বিজেপির সাংগঠনিক জেলায় এই শহীদদের শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী দিবস পালিত হয়।বিজেপি সূত্রে খবর, কলকাতায় হেস্টিংস অফিসে দুপুর দেড়টায় একটি ভার্চুয়াল সভা হয় । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য স্তরের বিজেপি […]
আগামী দুমাসের মধ্যে রাজ্যে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে।
কলকাতা , ১১ নভেম্বর:- আগামী দুমাসের মধ্যে রাজ্যে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কভিড পরিস্থিতির জন্য রাজ্যে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষে নিয়োগ করা হবে। ২০ হাজার […]






