হাওড়া , ২৫ মার্চ:- দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো হাওড়া সাঁকরাইল থানা এলাকার পোদরার একটি মোবাইলের দোকানে। গত ২১ মার্চ গভীর রাতে ওই দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। সেখান থেকে দামি মোবাইল এবং বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। ওই দোকানের মালিক ভিম কুমার সিং জানান, তাঁর দোকান থেকে নগদ ৭৫ হাজার ৬০০ টাকা এবং ৫৫ টি মোবাইল নিয়ে পালায় দুষ্কৃতীরা। ওই মোবাইলের আনুমানিক মুল্য প্রায় ৮ লক্ষ ১৬ হাজার টাকা। তাঁর দোকানে থাকা সিসি ক্যামেরা থেকে দুষ্কৃতীদের গোটা অপারেশনের ঘটনা জানা গেছে।এই ঘটনার পরদিন ভীমবাবু সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি দেখে দোষীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
Related Articles
বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস।
হাওড়া, ১২ জানুয়ারি:- ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস ও ৪১তম জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজাপাঠ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে বেলুড় মঠে […]
জামিন অযোগ্য মামলাই এখন চিন্তার কারণ কমিশনের।
কলকাতা, ২ মার্চ:- জামিন অযোগ্য মামলাই এখন চিন্তার কারণ নির্বাচন কমিশনের। রাত পোহালেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশন সূত্রে খবর, তিন তারিখ রাত সাড়ে দশটা নাগাদ কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁর সঙ্গেই আসছেন ইসি, ডেপুটি ইসি, প্রিন্সিপাল সেক্রেটারি, সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সহ মোট ১৪ জন সদস্য। তবে, রাজীব কুমার […]
সম্পত্তি নিয়ে ভাইকে খুনের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত সস্ত্রীক গ্রেফতার।
হাওড়া, ১৩ জুন:- সম্পত্তি নিয়ে ভাইকে খুনের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত সস্ত্রীক গ্রেফতার। আজই তোলা হয়েছে উলুবেড়িয়া আদালতে। ভাই ও ভাইয়ের বউয়ের হাতে সম্পত্তির জেরে খুন হতে হয় ভাইকে। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর হাওড়ার বাগনান থানার স্পেশাল টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত আসলাম খান ও তার স্ত্রী কাশমিরা বেগমকে গ্রেফতার করেছে। হাওড়া […]











