বাঁকুড়া , ২০ মার্চ:- কোতুলপুর এ বিজেপির বিতর্কিত দেওয়াল লিখন নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। কোতুলপুর এ সিনেমা তলার নিকটে একটি দেয়ালে বিজেপির পক্ষ থেকে কোতুলপুর বিধানসভার বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার এর সমর্থনে দেওয়ালে বিতর্কিত দেওয়াল লিখনের জল্পনা রাজনৈতিক মহলে। যা লেখা হয়েছে লুঙ্গি বাহিনীর হাত থেকে বাঁচতে বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার কে ভোট দিন এই লেখা নিয়ে জল্পনা উস্কে দিয়েছে সংখ্যালঘুদের মনেও ।সংখ্যালঘুরা জানাচ্ছেন ভোটবাক্সে জবাব দেবেন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে বিজেপি। সিপিএম নেতা তাপস চক্রবর্তীর দাবি এ বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করা উচিত দেওয়াল লেখা মুছে দেওয়া উচিত তিনি আরো বলেন সাম্প্রদায়িকতার বিশ ছরাচ্ছে বিজেপি ।বিজেপি সাম্প্রদায়িক দল ।তৃণমূলের প্রার্থী সঙ্গীতা মালিক তিনি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই ধরনের কৃষ্টি সংস্কৃতি নয় আমরা সকলকে নিয়ে চলতে চাই সাধারণ মানুষের মধ্যেও এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে লুঙ্গী বাহিনি বলতে কাদের বোঝাচ্ছে বিজেপি ? তাহলে কি লুঙ্গি বাহিনীর ভোটের প্রয়োজন নেই বিজেপির প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে।
Related Articles
কেশপুরে তৃণমূলের আলোচনা সভায় উপস্থিত প্রার্থী শিউলি সাহা।
পশ্চিম মেদিনীপুর , ৭ মার্চ:- কেশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শিউলি সাহার নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট প্রচার পর্ব। পাশাপাশি দলীয় বিভিন্ন সংগঠনগুলিকে মজবুত করতে একের পর এক বৈঠক ও আলোচনা করছে তৃণমূল নেতৃত্ব। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ক্ষুদিরাম হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেশপুরের […]
তুফানগঞ্জের প্যাঙ্গোলিন সহ আটক ৪ যুবক।
কোচবিহার,২৬ ফেব্রুয়ারি:- ভারত-বাংলাদেশ সীমান্তে একটি প্যাঙ্গোলিন সহ চারজন যুবককে আটক করল বিএসএফ জওয়ানরা। মঙ্গলবার রাতে বিএসএফ ও বন দপ্তরের আধিকারিকরা যৌথ অভিযান চালিয়ে তুফানগঞ্জের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠিতে সীমান্ত এলাকা থেকে প্যাঙ্গোলিন সহ চারজনকে আটক করা হয়। ধৃত চারজনকে তাদের স্বাস্থ্যপরীক্ষার জন্য বুধবার ওই চারজনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই প্যাঙ্গোলিনটাকে […]
করোনা ভাইরাসের থেকেও গুরুত্বপূর্ণ তৃণমূল ভাইরাস – শুভেন্দু অধিকারী ।
হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ বন্ধ করার জন্য নির্বাচন কমিশন ৮ দফা ভোট করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ করোনা ভাইরাসের থেকেও গুরুত্বপূর্ণ তৃণমূল ভাইরাস-দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ হুগলির ডানকুনিতে এক দলীয় সভায় তিনি এ কথা বলেন পাশাপাশি তার নির্বাচন কমিশনের কাছে দাবি তৃণমূলের নির্বাচনী সেল নবান্ন থেকে বন্ধ করতে হবে একইসাথে নেতাদের ফোনে পুলিশের আড়িপাতা […]






