বাঁকুড়া , ২০ মার্চ:- ছাতনা ব্লকের কেন্দুয়া গ্রামের ভোটার সংখ্যা প্রায় বারোশো। এই গ্রামের ভোটারদের দাবি দীর্ঘ কয়েক দশক ধরে কেন্দুয়া গ্রাম থেকে কালাঝরিয়া যাবার কাঁচা রাস্তাটি মেরামত হয়নি। ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তার হাল ফেরেনি। নেতা-মন্ত্রীদের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি শুধু মিথ্যা আশ্বাস। ভোট পর্ব মিটে গেলে রাস্তা মেরামত তো দূরে থাক সেই নেতা-মন্ত্রীদের আর গ্রামে দেখা মেলেনা। তাই এবার প্রশাসনের দিকে তোপ দেগে ভোট থেকে বিরত থাকার হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি গ্রামের প্রতিটি দেওয়ালে লেখা ভোট বয়কট। গ্রামবাসীর দাবি পাকা রাস্তা চাই। স্থানীয় যুবক জগদীশ মন্ডল বলেন, প্রশাসনকে বারবার জানিয়ে ও কোন লাভ হয়নি। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসে প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখা মেলেনা তাই আমরা সমস্ত গ্রামবাসী মিলে ঠিক করেছি ভোট বয়কটের।
Related Articles
শিশুকন্যাকে নিয়ে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপের ঘটনায় দেহ উদ্ধারে চলছে তল্লাশি।
হাওড়া , ২২ মে:- এখনও হদিশ মেলেনি গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবক এবং তার শিশুকন্যা ঈশানী কুন্ডুর দেহ। শুক্রবার সকালে বালি ব্রিজ থেকে ঝাঁপ দেন তারক কুন্ডু নামের ওই যুবক। তাঁকে খুঁজতে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। এদিকে, শনিবার সকালে খড়দা থানা এলাকার গঙ্গার ঘাট থেকে এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়। সেই মৃতদেহটি ঈশানির কিনা […]
৪৯ দিন লকডাউন চলবে ,১৯ মে পর্যন্ত আমাদের সাবধানে থাকতে হবে,এটা জরুরি’: মুখ্যমন্ত্রী।
প্রদীপ সাঁতরা,৮ এপ্রিল:- বুধবার দুপুরে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেছেন, লকডাউনের মেয়াদ বাড়তে পারে। তার ঘণ্টা দুয়েক পরে নবান্নের সাংবাদিক সম্মেলনে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “২৪ মার্চ থেকে ৪৯ দিন হচ্ছে ১৯ মে পর্যন্ত। এই সময়টা ভাল করে সাবধানে কাটিয়ে দিতে পারলে অনেকটা বিপদ কেটে […]
জল্পনার অবসান , বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী।
পুর্ব-মেদিনীপুর , ১৯ ডিসেম্বর:- জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। পদ্ম শিবিরে এসেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বহিরাগত, দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে নিজের পুরোনো দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু। তাঁর এই দলবদলের ক্ষেত্রে মুকুল রায়ের ভূমিকা তুলে ধরলেন। তিনি বললেন, “মুকুলদা আমাকে বলেছিলেন, আত্মসম্মান থাকলে তৃণমূলে থাকিস […]






