হুগলি, ১৮ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরের কানাইপুরে এসে দলীয় কর্মীসমর্থকদের সাথে কাছের মানুষ হিসাবে মিশে গেলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক।কাঞ্চন মল্লিক ভোটের প্রচারে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালালেও কানাইপুরে আসা হয়ে ওঠেনি প্রার্থীর।আর সেই কারণে ক্ষোভ জমেছিল তৃণমূলের কর্মীসমর্থকদের মধ্যে।কিন্তু এদিন কানাইপুর বাসাই এ কর্মী সম্মেলনে এসে একদম কাছের মানুষ হয়ে কর্মী সর্থকদের সাথে মিশে গিয়ে সব ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে উত্তরপাড়া কেন্দ্রে জয়লাভ করে মমতা ব্যানার্জীর হাতকে শক্ত করার ডাক দেন। এদিন কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের নেতৃত্বে কর্মীসন্মেলন করে তৃণমূল দলের নেতা কর্মীরা।আর সেখানে এসেই মমতা ব্যানার্জীর জন্য একসাথে সবাইকে লড়াই করার ডাক দেন কাঞ্চন মল্লিক।তারকা অভিনেতাকে কাছে পেয়ে কর্মীসমর্থক সহ সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
Related Articles
পূর্ব কলকাতায় জলাভূমি রক্ষায় বিভিন্ন দপ্তরকে নিয়ে কমিটি গঠন সরকারের।
কলকাতা, ১৪ জানুয়ারি:- পূর্ব কলকাতা জলাভূমি রক্ষা ও ব্যবস্থাপনায় তৈরি সুসংহত পরিকল্পনা রূপায়ণে রাজ্য সরকারের বিভিন্ন দফতরকে নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে। পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনার রূপায়ণ এর আগে সংশ্লিষ্ট কমিটি ওই এলাকার বর্তমান অবস্থা খতিয়ে দেখে সরকারের কাছে রিপোর্ট দেবে।তারই ভিত্তিতে পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনা রূপায়ণ করা হবে বলে রাজ্যের পরিবেশ […]
করোনা সতর্কতায় পথে নেমে মাস্ক বিলি করলেন রাজ্যের মন্ত্রী রবি।
কোচবিহার , ২০ মার্চ:- করোনা সংক্রমণ ঠেকাতে শুক্রবার কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মাক্স বিলি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এইদিন তিনি কোচবিহার পিল খানা এলাকায় মাক্স ও স্যানিটাইজার বিলি করেন। রবীন্দ্রনাথ ঘোষ বলেন,করোনা ভাইরাস গোটা বিশ্বকে যেভাবে আতঙ্কিত করে তুলেছে তাতে মানুষ বিভ্রান্ত। এঅবস্থায় রাজ্যে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা […]
মাত্র ২০০ টাকার জন্য খুন ? রাজমিস্ত্রি খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে।
হাওড়া, ২৭ মে:- মাত্র ২০০ টাকা আদায়ের জন্য খুন।হাওড়া থানা এলাকায় রাজমিস্ত্রি খুনের ঘটনায় ধরা পড়লো মূল অভিযুক্ত। রাজু রমানি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। অভিযুক্ত রাজু রমানিও রাজমিস্ত্রির কাজ করত। বকেয়া টাকা না পাওয়ায় তার সাথে বিবাদ চলছিল খুন হওয়া পেশায় রাজমিস্ত্রি বাবলু সিংয়ের। গত রবিবার নৃশংসভাবে রাজুই খুন করেছিল বাবলুকে। […]










