হুগলি , ১৮ মার্চ:- অনন্য ঘটনার নজির হুগলি জেলার আন্দোলনের মাটি বলে পরিচিত সিঙ্গুরে। বিজেপির প্রার্থী বদলের দাবিতে এবার মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসলো বিজেপি দলের কর্মী সমর্থকরা। সিঙ্গুর থেকে বিজেপি প্রার্থী করেছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী দুবারের প্রাক্তন তৃণমূল বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। আর প্রার্থী ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েছিল সিঙ্গুরের বিজেপির কর্মী সমর্থকরা। এবার সরাসরি মঞ্চ বেঁধে প্রার্থী বদলের দাবি নিয়ে অনশনে বসলো সিঙ্গুরের বিজেপি দলের কর্মী সমর্থকরা। সিঙ্গুর কৃষি আন্দোলনের সময় তৎকালীন নেত্রী মমতা ব্যানার্জীকে দেখেছিলেন কৃষকদের জমি রক্ষার স্বার্থে ধর্ণায় বসতে। এবার সরাসরি আমরণ অনশন আর তাও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিজেপির নেতা কর্মীরাই। এমনিতেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য সহ হুগলি জেলার প্রায় সব জায়গায় আদি বিজেপি কর্মী সমর্থকদের ক্ষোভ চরম আকার ধারণ করেছে। আর এবার সিঙ্গুরে আমরণ অনশন আদি বিজেপি কর্মীদের দলের বিরুদ্ধে আন্দোলনকে আরো তীব্র করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Related Articles
মেট্রো চালু হলে ভীড়ের আশঙ্কা, হাওড়ার মঙ্গলাহাট শনি ও রবিবার সরানোর প্রস্তাব পুরসভার।
হাওড়া, ২৮ এপ্রিল:- সোম এবং মঙ্গলবার মঙ্গলাহাটের বদলে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার এই হাট বসার প্রস্তাব হাওড়া পুরসভার তরফ থেকে দেওয়া হলো হাট ব্যবসায়ীদের কাছে। কারণ ময়দানে মেট্রো চালু হলে যানজটের সৃষ্টি হবে। সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, মঙ্গলাহাট যেখানে বসে সেই এলাকা খুব […]
গ্রামের বাসিন্দাদের অবস্থা দেখতে হাজির হন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম।
মালদা,২৮ জানুয়ারি:- মালদা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কালিয়াচক ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর গ্রাম যেন বিএসএফের তৈরি করা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়েছে। এমনই অভিযোগ ওই গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার মিলিক সুলতানপুর গ্রামের বাসিন্দাদের অবস্থা দেখতে হাজির হন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম সহ মালদা জেলা বাম ফ্রন্টের নেতারা। বিএসএফের […]
দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা।
হাওড়া, ৩০ আগস্ট:- দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় ঘটে গেল দুর্ঘটনা। জানা একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পণ্যবাহী গাড়িতে। ঘটনায় গুরুতর আহত হন পণ্যবাহী গাড়ির চালক। তাঁকে আহত অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। Post Views: 306










