হুগলি,২৬ জানুয়ারি:- সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাবার দিন আজকে এই প্রজাতন্ত্র দিবস । যে সরকার এই সংবিধান কে মানতে চাইছেন না যারা সংবিধানের প্রতি শ্রদ্ধা রাখছেন না তাদের বিরুদ্ধে আমাদের জেহাদ এবং সংগ্রাম চলবে। ৭১ তম প্রজাতন্ত্র দিবসের হুগলির শেওরাফুলিতে এক অনুষ্ঠানে এসে পরিষ্কারভাবে এ কথা জানিয়ে গেলেন শ্রীরামপুরের সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান বহু মানুষের ত্যাগ-তিতিক্ষা আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমাদের দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই সময় যারা এই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্য মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু ,ক্ষুদিরাম বসু অন্যতম। তাদের আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন। কিন্তু সেদিন যারা ব্রিটিশ সরকারের পদলেহন করেছিল ব্রিটিশ সরকারের কাছে মুচলেকা দিয়ে দালালি করেছিল তাদের মধ্যে আজকে কিছু কিছু মানুষ সংবিধান ধ্বংস করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান কল্যাণ বাবু। তিনি আজকের বর্ণাঢ্য অনুষ্ঠানে শেওরাফুলি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহিলাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মান জানানো হয়। এছাড়া এদিন এলাকার ছোট ছোট বাচ্চারা তারা একটি অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। আজকের এই অনুষ্ঠান এলাকার পুরোপিতা সুবীর ঘোষ জানান এলাকার সমস্ত মানুষদের নিয়ে আমরা প্রতিবছরই মতো এবছরও প্রজাতন্ত্র দিবস পালন করছি। অনুষ্ঠানে নানা বিষয় রাখা হয়েছে। হবে বিচিত্রা অনুষ্ঠানও। এদিনের অনুষ্ঠানে বিশেষ অন্যতম আকর্ষণ ছিল এন আর সির বিরুদ্ধে বিশাল বিশাল ফানুস আকাশে ওড়ানো। এদিনের অনুষ্ঠান কে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষ যোগদান করেন । কল্যাণ ব্যানার্জি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত এবং চাপদানী বিধানসভার প্রাক্তন বিধায়ক জনাব মোজাফফর খান , পৌরপ্রধান অরিন্দম গুঁইন। । অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবীর ঘোষ মহাশয়।Related Articles
হাইকোর্টের রায়কে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ বলে দাবি কল্যাণের।
হাওড়া, ২২ এপ্রিল:- সোমবার সপ্তাহের প্রথম দিনেই কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের এসএসসি মামলায় বেশ কয়েক হাজার চাকরিরত শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্যদের চাকরি বাতিলের রায় দেয়। আর লোকসভা ভোটের মুখে এই রায়কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। এই রায়কে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ বলে সোমবার তোপ দাগেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে […]
মানুষের ভালবাসার আবেগকে আমি টাকার বিনিময়ে বিক্রি করতে পারিনা। বললেন সিদ্দিকি।
হাওড়া,৪ মার্চ:- ভাঙরের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি ৪২ দিন পর প্রেসিডেন্সি জেল থেকে এদিনই মুক্তি পান। আইএসএফ এর কর্মী সমর্থকরা নৌশাদকে শুভেচ্ছা জানান। দীর্ঘ বিয়াল্লিশ দিন পর জেল থেকে ছাড়া পেলেন আইএসএফ নেতা ভাঙরের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। শনিবার ফুরফুরা শরীফে যাবার আগে হাওড়ার সাঁত্রাগাছিতে গড়ফায় কোনা এক্সপ্রেসওয়েতে আইএসএফ কর্মী সমর্থকরা নৌশাদ সিদ্দিকিকে সম্বর্ধনা দেন। শনিবার […]
মর্গে জমে থাকা দাবিহীন দেহ সৎকারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন পরিবেশকর্মী সুভাষ দত্ত।
হাওড়া, ২৭ ডিসেম্বর:- হাওড়া মর্গে জমে থাকা দাবিহীন শতাধিক দেহ সৎকারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। রবিবার রাতে হাওড়ার শিবপুর শ্মশানঘাটে ওইসব বেওয়ারিশ দেহ পোড়ানো হয় প্রশাসনের উদ্যোগে। নির্দিষ্ট সময় অন্তর এই কাজ করা হলেও এবারে প্রশাসনের এই কাজ হাইকোর্টের নির্দেশ মেনে করা হয়নি বলে অভিযোগ তোলেন সুভাষবাবু। সোমবার তিনি শিবপুর শ্মশানঘাটে যান। […]











