সুদীপ দাস , ১৪ মার্চ:- ২য় দফায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষনা হতেই দিকে দিকে বিক্ষোভ শুরু। রাজ্যের পাশাপাশি বাদ পড়লো না হুগলী জেলাও। এদিন সদ্য তৃণমূল ছেরে বিজেপিতে আসা রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যের নাম সিঙ্গুর কেন্দ্রের জন্য ঘোষনা হতেই বিক্ষোভে ফেটে পরে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা রাস্তায় দাঁড়িয়েই প্রার্থীকে না মানার জন্য স্লোগান দেয়। অন্যদিকে একইভাবে কোন্নগরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিকেপি কর্মীরা। কারন উত্তরপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী তৃণমূল ছেরে আসা প্রবীর ঘোষাল। পুরনো বিজেপি কর্মীরা প্রবীর ঘোষকে প্রার্থী হিসাবে মানতে নারাজ। অন্যদিকে চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর নাম ঘোষনা হতেই ফেসবুকে রাজনীতি ছারার কথা ঘোষনা করেন চুঁচুড়া বিজেপি নেতা তথা হুগলি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগ।
Related Articles
পুজোর আগেই খুলে যাবে নতুন টালা ব্রিজ।
কলকাতা, ৮ জুলাই:- নতুন টালা ব্রিজের শেষ পর্যায়ের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে দেওয়া হতে পরে নতুন টালা ব্রিজ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শারদোৎসবে মহানগর, শহরতলি ও কলকাতায় যাতায়াত করা মানুষদের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক […]
ধুলোয় অতিষ্ঠ হয়ে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।
শিলিগুড়ি , ৪ আগস্ট:- ধুলোয় অতিষ্ঠ হয় এদিন শিলিগুড়ির আদূরে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান কাঠামাবাড়ির বাসিন্দারা । যদিও স্থানীয়দের অভিযোগ যে এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন অনেক গাড়ি চলাচল করে এবং ধুলোর কারণে তাদের ব্যাপক সমস্যা হচ্ছে। এমনকি খাবারের মধ্যে ধুলো পড়েছে। এর ফলে অনেকের শরীরও খারাপ হয়েছে। এর পাশাপাশি তারা আরও […]
মৃত্যুর জন্য অপেক্ষা শেষ, ভোর রাতে মৃত্যু অসুস্থ সৌরভ শেষকৃত্যের দায়িত্ব নিল উত্তরপাড়া পুরসভা।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- উত্তরপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র এভিনিউ থার্ড লেনের গগণ ভিলার বাসিন্দা শ্যামলী মুখোপাধ্যায়(৭৮) তার ছেলে সৌরভ(৫৫) ও মেয়ে নন্দীতা(চুমকি ৫০) মুখোপাধ্যায় নিজেদের গৃহবন্দী করেছিলেন গত বেশ কয়েকদিন ধরে।প্রায় না খেয়ে দেয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পরছিলেন তিনজনই। কুড়ি দিন না এক মাস তারা এভাবে ছিলেন তা কেউ খোঁজ নেয়নি। প্রতিবেশিরা […]








