কলকাতা , ১৩ মার্চ:- গত বুধবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা বলে উল্লেখ করে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট জমা দিয়েছেন বলে মুখ্য নির্বাচনি আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবুও নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশের কাছে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে। মূলত গাড়ির দরজায় কিভাবে ধাক্কা লাগল, কারা ধাক্কা দিল এবং কিভাবে গাড়ির দরজা বন্ধ হল এই তিনটি বিষয় পরিষ্কার ভাবে জানতে চাওয়া হয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছেও আজকের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
Related Articles
ফের ডেঙ্গিতে মৃত্যু কলকাতায়।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- কলকাতায় আবার ডেঙ্গিতে মৃত্যু। শুক্রবার রাতে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে সুস্মিতা দত্ত নামে বছর ৩৫-এর এক তরুণীর। পরিবার সূত্রে জানা গেছে, নিউ আলিপুরের সাহাপুর এলাকার বাসিন্দা সুস্মিতাকে বৃহস্পতিবার স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে, তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এবং পরে অন্য একটি নার্সিং হোমে ভর্তি করানো হয়। গতকাল রাত […]
অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী, জানালো রাজ্য।
কলকাতা, ১১ মার্চ:- রাজ্যে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট নিউমোনিয়া ও অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী বলে রাজ্য সরকার জানিয়েছে। আগে যেখানে এই রোগে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৮০০ থেকে ৯০০র মধ্যে থাকছিল এখন তা দৈনিক ৫০০ থেকে ৬০০র মধ্যে থাকছে বলে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন। তবে রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় তৎপর এবং সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে […]
খানাকুলে বন্যাদুর্গত মানুষের উদ্ধারকার্যে নামানো হলো সেনা , হেলিকপ্টারেও চলছে উদ্ধারের কাজ।
হুগলি, ২ আগস্ট:- গতকাল থেকে আটকে পড়া হুগলির খানাকুল এর বন্যা বিধ্বস্ত মানুষদের উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা দপ্তর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সকাল থেকেই খানাকুল ঠাকুরানিচক পালপাড়া জানা পাড়াপাড়া থেকে মানুষদের হেলিকপ্টার এর সাহায্যে উদ্ধার করে। আরামবাগে নিয়ে আসা হচ্ছে উদ্ধারকাজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, […]











