হাওড়া, ১৩ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণতম সহ-অধ্যক্ষ (ভাইস-প্রেসিডেন্ট) পূজনীয় স্বামী বাগীশানন্দজী মহারাজ গতকাল শুক্রবার সন্ধ্যা ৭.১০মিনিটে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। পূজনীয় মহারাজের পার্থিব শরীর শুক্রবার রাত ১০টা থেকে আজ শনিবার সকাল ৮.৩০ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত ও অনুরাগীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা ছিল। মহারাজের পূত দেহ এরপরে বেলুড় মঠে নিয়ে আসা হয়। মঠের সংস্কৃতি ভবনে এখন দেহ শায়িত রয়েছে। ভক্ত ও অনুরাগীবৃন্দদের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধার জন্য এখানেই শায়িত রাখা হয়েছে। আজ সকাল থেকেই প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে মঠে আসছেন ভক্তেরা। সকালেই বালি বিধানসভা কেন্দ্র এলাকার প্রার্থী ডাঃ রাণা চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক মঠে এসে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানিয়ে যান। উল্লেখ্য, আজ রাত ৯.১৫ নাগাদ বেলুড় মঠে প্রয়াত মহারাজের শেষকৃত্য শুরু হবে।
Related Articles
করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় আজ জরুরি বৈঠক নবান্নে।
কলকাতা , ২২ মার্চ:- বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যে কোভিড সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষিতে, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন। সবকটি জেলার জেলাশাসকদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হবে। বৈঠকে কোভিড পরিস্থিতি পর্যালোচনায় পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। Post Views: 559
যুদ্ধকালীন ভিত্তিতে রাজ্যের সব বেহাল রাস্তা মেরামতির নির্দেশ।
কলকাতা, ৫ অক্টোবর:- রাজ্য সরকার যুদ্ধকালীন ভিত্তিতে রাজ্যের সব বেহাল রাস্তা মেরামতির নির্দেশ দিয়েছে। বেহাল রাস্তার হল ফেরাতে ২০০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।পূর্ত সচিবের পৌরহিত্য এক উচ্চপর্যায়ের এক বৈঠকে চলতি সপ্তাহের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তা সারানোর জন্য ওই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। বৈঠকে বিভিন্ন জেলায় পূর্ত দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার রা […]
শালিমার গুলি-কান্ডে অভিযুক্তরা অধরা , চলছে তল্লাশি।
হাওড়া , ২২ এপ্রিল:- হাওড়ার শালিমার এলাকায় গুলিকাণ্ডের ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও দোষীরা অধরা। এই ঘটনায় অভিযুক্তদের খোঁজে পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে। গুলি-কাণ্ডের ঘটনায় আক্রান্ত ভোলা রায় তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। এ ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই এলাকার বাসিন্দারা। ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার ও তাদের শাস্তির দাবিতে বুধবার বিকেলে থানা […]









