হাওড়া, ১৩ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণতম সহ-অধ্যক্ষ (ভাইস-প্রেসিডেন্ট) পূজনীয় স্বামী বাগীশানন্দজী মহারাজ গতকাল শুক্রবার সন্ধ্যা ৭.১০মিনিটে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। পূজনীয় মহারাজের পার্থিব শরীর শুক্রবার রাত ১০টা থেকে আজ শনিবার সকাল ৮.৩০ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত ও অনুরাগীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা ছিল। মহারাজের পূত দেহ এরপরে বেলুড় মঠে নিয়ে আসা হয়। মঠের সংস্কৃতি ভবনে এখন দেহ শায়িত রয়েছে। ভক্ত ও অনুরাগীবৃন্দদের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধার জন্য এখানেই শায়িত রাখা হয়েছে। আজ সকাল থেকেই প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে মঠে আসছেন ভক্তেরা। সকালেই বালি বিধানসভা কেন্দ্র এলাকার প্রার্থী ডাঃ রাণা চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক মঠে এসে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানিয়ে যান। উল্লেখ্য, আজ রাত ৯.১৫ নাগাদ বেলুড় মঠে প্রয়াত মহারাজের শেষকৃত্য শুরু হবে।
Related Articles
সাতসকালেই মেয়েকে নিয়ে প্রচার শুরু ফিরহাদের।
কলকাতা, ২৮ নভেম্বর:- সাতসকালেই মেয়েকে সঙ্গে নিয়ে নিজের ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটের প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে কাছে পেয়ে উৎসাহিত এলাকার মানুষজন। সাতসকালেই আবাল-বৃদ্ধ-বনিতারা তাদের কাছের মানুষ কাজের মানুষ প্রতি স্নেহ ভালোবাসা প্রকাশ করলেন। এদিন প্রচারে নেমে ফিরহাদ হাকিম সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ নতুন মুখ কে সামনে […]
রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি স্থাপন চন্দননগরের কানাইলাল স্কুলে।
হুগলি, ২১ জানুয়ারি:- বিপ্লবী রাসবিহারী বসু ছিলেন কানাইলাল স্কুলের ছাত্র।আজ তার ৮০ তম প্রয়ান দিবস। কানাইলাল স্কুলের ইংরাজি বিভাগের ১৯৯৪ সালের মাধ্যমিক ব্যাচ তার আবক্ষ মূর্তি স্থাপন করল স্কুল প্রাঙ্গনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, শিক্ষাবিদ ও বিদ্যালয়ের প্রাক্তনী বিশিষ্টজন। মেয়র জানান, কানাইলাল স্কুল এবং চন্দননগর স্বাধীনতা আন্দোলনের […]
সরকারি ঘোষণার পরেও পর্যাপ্ত রেশন না মেলায় ক্ষোভ মানুষের।
চিরঞ্জিত ঘোষ,৩ এপ্রিল:- এই দুঃসময়ে রেশনের কোনো ঘাটতি হবেনা মুখ্যমন্ত্রী যে কথা ঘোষণা করেছেন মানুষ সেই অনুযায়ী রেশন পাবেন। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানালেন যে কিছু কিছু জায়গায় যানবাহনের অসুবিধার জন্য রেশন ডিলাররা পুরো মাল তুলতে পারেনি যার জন্য কিছু কিছু জায়গায় কার্টেলমেন্ট করতে হচ্ছে। কিন্তু তার মানে এই নয় মানুষ রেশন পাবেন […]








