হুগলি , ১০ মার্চ:- ভোটের মুখে খুন তৃণমূলের সক্রিয় কর্মী। চাঞ্চল্য হুগলীর বলাগরে। মৃত ওই কর্মীর নাম মাসুদ সারোয়ার(২৮)। বাড়ি বলাগর বিধানসভা এলাকার মগরা থানার অন্তর্গত ডহর চাকলুইতে। মাসুদ মঙ্গলবার বলাগরের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারীর সাথে একাধিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রাত দশটার পর মাসুদের মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায়। এরপর সারারাত বহু খোঁজাখুঁজি করেও মাসুদের কোনখবর পায়নি তাঁর পরিবারের লোকজন। বুধবার ভোরে বলাগর থানার তেলকি মাঠ এলাকায় রাস্তার ধারে মাসুদের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তাঁর মাথার একাধিক অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বলাগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মাসুদকে খুন করা হয়েছে। তবে ব্যাক্তগত আক্রোশ নাকি ভোটের আগে রাজনৈতিক কারনে এই খুন সেবিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Related Articles
শূন্য পেলেও ক্ষতি নেই, একলা চলার প্রস্তুতি কংগ্রেসের !
হুগলি, ১৩ ফেব্রুয়ারি:- একলা চলার ঘোষণায় উৎসাহী কর্মিরা, হারজিত না ভেবেই নির্বাচনে ঝাঁপাতে প্রস্তুত হচ্ছে কংগ্রেস! পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। কংগ্রেস ঘোষণা করে দিয়েছে এবার একলাই লড়বে তারা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করে লড়াই কাজে দেয়নি। কোনো আসন জোটে জোটের ভাগ্যে। জোট কংগ্রেসের ক্ষতি করেছে মনে করে দলের কর্মিরা। গ্রাম মফস্বলে যারা […]
এই রূপসী , এই রুপালি ; মহিলা সন্মোধন নিয়ে নাম না করে কোন বিধায়ককে ইঙ্গিত করলেন কল্যান !
হুগলি, ১৮ ডিসেম্বর:- ফের আক্রমণ করলেন প্রবীর ঘোষালকে। নাম না করে প্রবীর ঘোষালকে আক্রমণ করলেন কল্যাণ ব্যানার্জি। আজ কোন্নগর বই মেলায় এসে কল্যাণ ব্যানার্জি বলেন ভাগ্গিস গত সপ্তাহে আসিনি না হলে বেইমানের সাথে মঞ্চ শেয়ার করতে হতো। ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি ওই সব নাটক সিনেমা করি না যাদের নাটক করার ইচ্ছে তারা নাটক করুক। […]
করোনা সতর্কতায় নিয়মবিধি মেনেই কাল সোমবার থেকে খুলছে হাওড়া পুরসভা।
হাওড়া, ৭ জুন:- লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার থেকে রাজ্যের সব সরকারি অফিস খুলতে চলেছে। সরকারি নির্দেশ অনুযায়ী ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলছে হাওড়া পুরসভাও। লকডাউনের সময়ে পুরসভার কিছু জরুরি বিভাগ খোলা থাকলেও সামগ্রিকভাবে বন্ধ ছিল পুরসভার অন্যান্য বিভাগের পরিষেবা। করোনা সংক্রমণ ঠেকাতে পুরোমাত্রায় সক্রিয় ছিল পুরসভার স্বাস্থ্য দপ্তর। এছাড়াও বিদ্যুৎ বিভাগ, নিকাশি ও সাফাই […]








