হাওড়া , ৯ মার্চ:- বেলুড় মঠ করোনা ভাইরাস অতিমারীর প্রেক্ষিতে আগামী সোমবার ১৫ মার্চ ‘২০২১ ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণদেবের পুণ্য জন্মতিথির দিন বেলুড় মঠ বন্ধ থাকবে। বেলুড় মঠের পক্ষে এক ইউটিউব বার্তায় স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ জানিয়েছেন, ১৫ মার্চ জন্মতিথির দিনের পূজা অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান সহ বিকেলের ধর্মসভার বক্তব্য অনুষ্ঠান মঠের ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সম্প্রচারিত হবে। সমস্ত অনুষ্ঠান সূচী বেলুড় মঠের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। একই কারণে ২১ মার্চ ২০২১ রবিবারের সাধারণ উৎসব অনুষ্ঠিত হবেনা। এবং ওইদিনও বেলুড় মঠ বন্ধ থাকবে।
Related Articles
বহুতলে আগুন লাগলে আর মই নয়,হুগলি- চুঁচুড়া পৌরসভা আনলো স্কাই লিফটার।
হুগলি, ১৫ জুন:- ঝড়ে গাছ পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে, বহুতলে আগুন লাগলে আর মই নিয়ে দৌড়তে হবে না, হুগলি চুঁচুড়া পুরসভার স্কাই লিফটার সেই কাজ করবে অনায়াসে। অতিতে আয়লা, ফনি অথবা আমপান হালের রেমালের মত ঘূর্নিঝড়ে গাছ ভেঙে পরে, বিদ্যুৎ এর তার ছিঁড়ে বিপর্যস্ত হয়েছে জনজীবন। শহরাঞ্চলে গাছপালা ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তা ফেরাতে সময় […]
ছাপ্পা ভোট রুখতে তৎপর কমিশন ।
কলকাতা , ২২ মার্চ:- বিগত নির্বাচনের সময় বিরোধীরা বারবার ছাপ্পা ভোট নিয়ে সরব হয়েছেন। প্রশ্ন উঠেছে প্রিসাইডিং অফিসার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের আধিকারিকরা বুথের ভিতর রাখা সিসি ক্যামেরা সহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে কমিশনের অফিসে বসে সবকিছু সরাসরি দেখতে পারতেন । এবারের নির্বাচনের কমিশনের সিদ্ধান্ত নিয়েছে বুথের ১০০ […]
মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দূর্ঘটনায় আহত চালক সহ ৬ পরিযায়ী শ্রমিক।
হুগলি , ২৮ মে:- মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দূর্ঘটনায় আহত চালক সহ ৬ পরিযায়ী শ্রমিক।দাদপুরের গোবিন্দপুরের কাছে আজ সকালে দু নম্বর জাতীয় সড়কে দূর্ঘটনার কবলে পরে ট্রাভেরা গাড়ি।আহতদের উদ্ধার করে চুঁচু্ড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মহারাষ্ট্রের করঞ্জা থেকে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা।আহতরা হল ধনঞ্জয় সরকার,সুজন সরকার,করঞ্জিত […]







