হাওড়া , ৬ মার্চ:- জটু লাহিড়ীর পর বিজেপিতে যোগ দিলেন প্রার্থী হতে না পারা হাওড়ার সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার। দলের প্রার্থী হিসেবে টিকিট না পেয়ে সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী। সেই পথেই হেঁটে একইভাবে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানালেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারও দল ও সরকারের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগড়ে দেন। এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, দলে এসে মানুষের জন্য কাজ করতে চাইলে সবাই স্বাগত। সকলকে হয়তো প্রার্থী করা যাবে না।
Related Articles
ডি-এমের সঙ্গে দেখা করতে না পেরে সরকারকে একহাত লকেট- অর্জুনের , পাল্টা বিজেপি সাংসদদের অসভ্য ও গুন্ডা বলে কটাক্ষ দিলীপের।
সুদীপ দাস,১৩ মে:- দিনভর নাটকের পরও কোনভাবেই হুগলীর জেলাশাসকের সাথে সাক্ষাৎ করতে পারলেন না বিজেপির দুই সাংসদ লকেট চ্যাটার্জী ও অর্জুন সিং। প্রসঙ্গত দিনকয়েক ধরে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকা। সেবিষয়েই বুধবার হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সাথে দেখা করার কথা ছিলো। কথামত সকাল […]
নেতৃত্বের সঙ্গে পরামর্শ করেই পিএসি চেয়ারম্যানের পর থেকে ইস্তফা দিলেন মুকুল রায়।
কলকাতা, ২৭ জুন:- মুকুল রায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ই-মেলে তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। বিধানসভার সদ্য সমাপ্ত অধিবেশনে অধ্যক্ষ ৪১টি স্থায়ী কমিটির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর কথা ঘোষণা করেন। সেক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের মেয়াদও আরও একবছর বাড়ানো […]
গহনার ওপর হলমার্ক বাধ্যতামূলক করায় ২৩ শে আগষ্ট সারা দেশ জুড়ে বন্ধ।
আরামবাগ, ২০ আগস্ট:- কেন্দ্রীয় সরকার সোনার গহনার ওপর হলমার্ক বাধ্যতামূলক করায় স্বর্নশিল্পী ও স্বর্ন ব্যবসায়ীরা সারা দেশ জুড়ে বন্ধ ডাকতে চলছে। আগামী ২৩ শে আগষ্ট সারা দেশ জুড়ে স্বর্নশিল্পী ও স্বর্ন ব্যবসায়ীরা বনর্ধে সামিল হবেন বলে জানা গিয়েছে। আর এই বনর্ধে আরামবাগের স্বর্ন শিল্পী ও ব্যবসায়ীরাও বনর্ধে সামিল হচ্ছেন। এই জন্য মাইকিং প্রচার করে আরামবাগ […]







