হুগলি , ৫ মার্চ:- নবীন প্রবীনের ভারসাম্য রেখেই হুগলির ১৮ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণার পরেই দেখা যায় উত্তরপাড়া,চাঁপদানি,তারকেশ্বর, পান্ডুয়া, বলাগড়,সিঙ্গুর, হরিপাল সহ আরামবাগ মহকুমায় তিন কেন্দ্রের প্রার্থী বদল করেছেন নেত্রী।উত্তরপাড়ায় তারকা প্রার্থি কাঞ্চন মল্লিক, চাঁপদানীতে যুব সংগঠনের নতুন মুখ অরিন্দম গুই,পান্ডুয়াতে রত্না দে নাগ,তারকেশ্বরে রামেন্দু সিংহ রায়,হরিপালে করবী মান্না,বলাগড়ে দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী সহ পুড়শুড়ায় দিলীপ যাদব ও আরামবাগে সুজাতা মন্ডল খাঁ দের যেমন এনেছেন তেমনি দলের পুরনো সৈনিক বেচারাম মান্না,তপন দাশগুপ্ত ও অসিত মজুমদারের উপর আস্থা রেখেছেন।
Related Articles
টিম ইন্ডিয়ার জন্য সুখবর ! সরকারি ছাড়পত্রও এল অস্ট্রেলিয়া থেকে
স্পোর্টস ডেস্ক , ২২ অক্টোবর:- আইপিএল শেষ হতেই শুরু হবে ভারতের অস্ট্রেলিয়া সফর। ভারতীয় এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আইপিএল শেষ করে পৌঁছে যাবেন ক্যাঙারুদের দেশে। সেখানে তাঁরা কোয়রান্টিনে থাকবেন ১৪ দিন। কোয়রান্টিনে থাকা অবস্থাতেও অনুশীলন করতে পারবেন কোহলি-রোহিতরা। ভারতীয় ক্রিকেটারদের দুশ্চিন্তা কমিয়ে এ কথা জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি সিরিজের জন্য এল অস্ট্রেলিয়ার তরফে সরকারি ছাড়পত্রও। এক দিনের […]
হুগলির গণনাকেন্দ্রে সরকারি দপ্তরের অস্থায়ী কর্মীদের ডিউটি দেওয়ায় সরব লকেট।
হুগলি, ৩১ মে:- কোনও না কোনও সরকারি দপ্তরে থাকা তৃণমূলপন্থী অস্থায়ী কর্মীদের গণনা কেন্দ্রে ডিউটি দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে আজ হুগলির অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) তরুণ ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন হুগলির বিজেপি রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার অভিযোগ নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ করেই জেলা প্রশাসন ওই সমস্ত অস্থায়ী কর্মীদের ডিউটি দিয়েছেন। লকেটের দাবি, ওই সমস্ত […]
ঘুসুড়িতে গুলি করে খুনের ঘটনার কিনারা। গ্রেফতার ৬।
হাওড়া , ১ মার্চ:- মালিপাঁচঘড়ার ঘুসুড়িতে গুলি করে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার নেপথ্যে রয়েছে এলাকা দখলের লড়াই। গত শুক্রবার এর জেরে বিশাল মাহাতোকে গুলি করে খুন করা হয়। শুক্রবার দুপুরে ঘুসুড়ির গোঁসাইঘাটে ওই গুলিকান্ডের ঘটনা ঘটে। বিশালকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত […]









